শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা: নিহত ৭, আহত ৩ দারুল উলুম দেওবন্দে বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস পালিত ১২ ঘণ্টার ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ‘সবার সহায়তায় সরকার বিদ্যুৎ ও জ্বালানি সংকট দূর করতে পারবে’ স্বপ্ন দেখে ধর্মীয় সিদ্ধান্ত নয়, কাবার ইমামের সতর্কবার্তা আকিদায়ে খতমে নবুওয়ত প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য ভিত্তি: ধর্মমন্ত্রী আগামী পাঁচ বছর কুষ্টিয়া সদরের প্রধানমন্ত্রী আমিই: আমির হামজা সাংবাদিককে লাঞ্ছনার অভিযোগে ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার ভারতের স্বাধীনতা দিবসে আলেমদের অবদান তুলে ধরলেন মাওলানা আরশাদ মাদানী ফরিদপুরে ইসলামী আন্দোলনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বিএনপির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে সরকার: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির কর্মকাণ্ড পর্যবেক্ষণ করছে সরকার।’ তিনি আরো বলেন, ‘কোনো চক্রান্তই সফল হবে না।’

মঙ্গলবার আওয়ামী লীগের যৌথসভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের। ২৩ জুন আওয়ামী লীগের ৬৯তম প্রতিষ্ঠাবার্ষিক এবং ৭ জুলাই প্রধানমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সাথে যৌথসভা করেন আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যরা। ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ২৩ জুন আওয়ামী লীগের নবনির্মিত কেন্দ্রীয় কার্যালয় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচন ঘিরে ‘বিএনপির কর্মকাণ্ড’ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘অনেক জায়গায় তারা ঘুরে বেড়াচ্ছে। ঢাকায়ও এইখানে ওইখানে গভীর রাতে বৈঠক চলছে। তারা মনে করছে, আমরা জানি না। সব খবরই জানা আছে। এবার কোনো ষড়যন্ত্রই টিকবে না। দেশের জনগণ প্রতিরোধ করবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনী এলাকায় না গিয়ে তারা এখন বিদেশে গিয়ে ধর্না দিচ্ছে। কূটনীতিকদের সাথে ধর্না দিচ্ছে। দ্বারে দ্বারে গিয়ে নালিশ করছে। দেশের জনগণের প্রতি তাদের আস্থা নেই। তারাই বিদেশিদের কাছে ঘন ঘন গিয়ে নালিশ করে। এটা তাদের রাজনৈতিক দেউলিয়াপনা। তারা নির্বাচনে না আসলে না আসুক।

আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা তাদের আসার পথে কোনো বাধা না। অংশগ্রহণের জন্য সংলাপ কোনো গণতান্ত্রিক দেশে আছে?’

এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনে সেনা মোতায়েন চায় বিএনপি, অথচ সামরিক হাসপাতালের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আস্থা নেই দলটির।’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ