মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘জ্বালানি ও বিদ্যুৎ খাত এখন আর শুধু ‘চ্যালেঞ্জ’ নয়, বড় সমস্যা’  সম্মিলিত ইসলামী ব্যাংকে আমানত ফেরতের হিড়িক আলিমে অনলাইন ভর্তি নিয়ে সতর্ক করল মাদরাসা শিক্ষা বোর্ড ইফার বোর্ড অব গভর্নরস গঠিত, নতুন যুক্ত হলেন তিন আলেম লন্ডনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) সম্মেলন জাতীয় শিশু-কিশোর ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করছে ইফা সড়কে প্রাণ গেল মেধাবী তরুণ আলেম মাহমুদ হাসান আরিফের স্বচ্ছতা বাড়াতে বৈদেশিক মুদ্রার বাজার ডিজিটাল করছে বাংলাদেশ ব্যাংক দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনের সাধারণ সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার সপ্তাহখানেকের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

মার্কিন ড্রোন হামলায় টিটিপি প্রধান মোল্লা ফাজলুল্লাহ নিহত!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) প্রধান মোল্লা ফাজলুল্লাহ মার্কিন ড্রোন হামলায় নিহত হয়েছেন।

আফগানিস্তানের কুনার প্রদেশে গত বৃহস্পতিবার এ হামলা হয় বলে মার্কিন প্রতিরক্ষা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন এ খবর দিয়েছে।

শুক্রবার মোল্লা ফাজলুল্লাহর নিহত হওয়ার খবরটি নিশ্চিত করে আফগান প্রেসিডেন্ট আশরাফ গণি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে টেলিফোন করেন।

২০০৯ সাল থেকে ফাজলুল্লাহ আফগানিস্তানে অনেকটা আত্মগোপনে ছিলেন এবং ২০১৪ সালেও একবার বিমান হামলায় তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন এক কর্মকর্তা জানান, গত বুধবার মোল্লা ফাজলুল্লাহর ওপর ড্রোন হামলা হয়। তবে হামলায় সে মারা গেছেন কিনা তা তিনি নিশ্চিত করতে পারেননি।

অবশ্য, আমেরিকার সরকারি রেডিও ‘ভয়েস অব আমেরিকা’ থেকে ফাজলুল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

রেডিও পাকিস্তান জানিয়েছে, বুধবার রাতে একটি নৈশভোজে যোগ দিয়ে সেখান থেকে বের হওয়ার পরপরই ড্রোন হামলার শিকার হয়ে মোল্লা ফাজলুল্লাহ নিহত হোন।

যেভাবে কাটে আল্লামা আহমদ শফীর ঈদ ও রমজান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ