শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

দল-মত নির্বিশেষে বন্যার্তদের পাশে দাঁড়ান: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইন'আমুল হাসান ফারুকী

সাধ্যমত ত্রান নিয়ে দল মত নির্বিশেষে সকলকে অসহায় বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহব্বান জানিয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক শাইখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

আজ ১৮ জুন সোমবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী এ আহবান জানান৷

তিনি বলেন, চট্টগ্রাম জেলার হাটহাজারী ফটিকছড়ি,রাউজান থানা সহ অন্যান্য বন্যা দুর্গত এলাকা বিশেষ করে সিলেট বিভাগের মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির এখন আরও অবনতি ঘটেছে।

জেলার কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকায় ঘরবাড়ি, দোকানপাট, মাদ্রাসা-মসজিদ, স্কুল-কলেজ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি ঢুকছে৷ মানবেতর জীবন যাপন করছে বন্যাকবলিত পানি বন্দি অসহায় হাজার হাজার মানুষ৷

চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভী বাজারের অনেক এলাকার লোকজন পানির জন্য ঈদের জামাত পর্যন্ত পড়তে পারেনি উল্লেখ করে আল্লামা বাবুনগরী বলেন, নিয়মিত ড্রেজিং, নদী খনন, বাধ নির্মাণ ও সংরক্ষণ নেই বলেই সাধারণ মানুষ আজ পানিবন্দি ও অসহায় মানবেতর জীবন যাপন করছে৷

বাবুনগরী বলেন,সেনাবাহিনীর একটি টিম শহর প্রতিরক্ষা টিকিয়ে রাখতে বালির বস্তা ফেলছে। আমি সর্বস্তরের জনগণকে অনুরোধ জানাই আপনারা সিলেটের নিম্নাঞ্চল বিশেষ করে জকিগঞ্জ, কানাইঘাট, গোয়াইঘাটসহ প্রত্যেকটি এলাকার দুর্গত মানুষের পাশে দাঁড়ান। সামর্থ্যনুযায়ী ত্রান বিতরণ করুন৷

এবং অনতি বিলম্বে বন্যাকবলিত এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে তাদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের প্রতি ও আহ্বান জানান হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

যেভাবে কাটে আল্লামা আহমদ শফীর ঈদ ও রমজান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ