বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী পথশিশুদের জন্য সুরক্ষা কেন্দ্র নির্মাণ করছে বাবুস সালাম ফাউন্ডেশন

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি পায়নি বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুমিনুল ইসলাম:  বিএনপির কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে কারাফটকের সামনে থেকেই ফিরে গেছেন দলটির জ্যেষ্ঠ নেতারা। বিএনপি নেতাদের সাক্ষাতের অনুমতি না দেওয়ায় সেখানে আগে থেকেই অবস্থান নেওয়া বিএনপির নেতা–কর্মীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেছেন, সরকারের ইচ্ছার কারণেই খালেদা জিয়াকে জেলে আটক রাখা হয়েছে। দলীয় চেয়ারপারসনকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করা হবে বলেও তিনি জানিয়েছেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়া পাঁচ বছরের সাজা ভোগ করছেন। গত ৮ ফেব্রুয়ারি থেকে তিনি পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে আছেন।

দলীয় চেয়ারপারসন কারাগারে থাকায় ঈদে দলটির কোনো কর্মসূচি নেই। দলীয় নেতা–কর্মীদের কারাগারের সামনে অবস্থান করার নির্দেশ দেয় কেন্দ্রীয় বিএনপি। এটাই বিএনপির কর্মসূচি বলে জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী বেলা সাড়ে ১১টায় কারাগারে সামনে আসেন বিএনপির অঙ্গ–সংগঠন মহিলা দলের নেতা–কর্মীরা। এরপর সেখানে মূল দল ও অঙ্গ–সংগঠনের আরও কয়েক শ নেতা–কর্মী জড়ো হয়। তবে পুলিশ তাঁদের কাউকেই কারা ফটকের কাছে যেতে দেয়নি।

দুপুর সোয়া ১২টার দিকে কারাফটকের সামনে আসেন মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়। তাঁরা কারাফটকে দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশের সঙ্গে কথা বলেন। তবে তাঁদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এরপর তাঁরা সেখানে কিছু সময় অপেক্ষার পর চলে যান। তখনো অনেক নেতা–কর্মী সেখানে অবস্থান করছিলেন।

ঢুকতে না দেওয়ার কারণ জানতে চাইলে পেট্রল পুলিশের পরিদর্শক আল মামুন ভুঁইয়া সাংবাদিকদের বলেন, গত পরশু বিএনপির পক্ষ থেকে আজ খালেদা জিয়ার সাক্ষাৎ চেয়ে আবেদন করা হয়েছিল। কিন্তু এ ব্যাপারে কারা অধিদপ্তরের কোনো অনুমতিপত্র তাঁদের কাছে আসেনি। এ জন্য বিএনপির নেতাদের সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।

এদিকে এর আগে সকালে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির নেতা–কর্মীরা। শ্রদ্ধা নিবেদনের পর বিএনপির মহাসচিব আশা প্রকাশ করেছিলেন, খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি তাঁরা পাবেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ