বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

পাক সেনাদের গুলিতে ৪ বিএসএফ জওয়ান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছে চার বিএসএফ জওয়ান। রাতভর সীমান্তে চলেছে গুলির লড়াই।

এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জওয়ান। নিহতদের মধ্যে একজন ছিলেন বিএসএফের অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট। সাম্বার চাম্বলিয়াল সেক্টরে বিএসএফ পোস্ট লক্ষ্য করে গুলি চালায় পাক সেনারা।

বিএসএফের ইন্সপেক্টর জেনারেল রাম অবতার জানিয়েছেন, ‘মঙ্গলবার রাতে পাক রেঞ্জার্স আন্তর্জাতিক সীমারেখায় গুলি চালিয়েছে। অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট র‍্যাংকের এক অফিসারসহ চার জওয়ানকে আমরা হারিয়েছি। আহত আরও তিনজন।

এর আগে মঙ্গলবার সকালে পুলওয়ামায় পুলিশকে লক্ষ্য করে হামলা চালায় বিদ্রোহীরা। তাদের সঙ্গে গুলিতে নিহত হয় দুই পুলিশ৷ তিন জন আহত হন৷

সূত্র: কলকাতা ২৪

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ