বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত

আরএসএস-এর অনুষ্ঠানে যাওয়ায় কংগ্রেসের ইফতার পার্টিতে দাওয়াত পেলেন না প্রণব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী কাল ১৩ জুন দিল্লির পাঁচতারা তাজ হোটেলে ইফতারের আয়োজন করছে ভারতের শতবর্ষী রাজনৈতিক দল কংগ্রেস । এতে বিরোধী দলগুলোর তাবড় তাবড় নেতাদের সেখানে আমন্ত্রণ জানানো হচ্ছে।

এসবের মধ্যেই একটি বড় খবর প্রকাশ্যে এসেছে। কংগ্রেসের এই ইফতারে আমন্ত্রণ পাঠানো হয়নি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে।

কংগ্রেসের এক শীর্ষস্থানীয় নেতা জানিয়েছেন, রাজনৈতিক দলের ইফতারে প্রাক্তন রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতিকে আমন্ত্রণ করা ঠিক নয়। তার ওপর, ইফতারে যেহেতু বিরোধী তথা কংগ্রেসের সহযোগী দলগুলির প্রতিনিধিরা থাকবেন, তাই গোটা পরিবেশের রং রাজনৈতিক হওয়ার কথা। সেক্ষেত্রে প্রাক্তন রাষ্ট্রপতির থাকাটা কাম্য নয়।

কংগ্রেস যাই ব্যাখ্যা দিক না কেন রাজনৈতিক মহল মনে করছেন, প্রণবকে আমন্ত্রণপত্র না পাঠানোর এই সিদ্ধান্ত  সম্প্রতি তাঁর আরএসএস অনুষ্ঠানে যাওয়ায় অসন্তুষ্ট কংগ্রেসের প্রতিক্রিয়া। গত সপ্তাহে সংঘের একটি অনুষ্ঠানে যোগ দিতে নাগপুরে গিয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। যা নিয়ে কেন্দ্রীয় রাজনীতিতে তুমুল শোরগোল পড়ে যায়।

কংগ্রেসের প্রায় ৩০ জন নেতা প্রণবকে চিঠি লিখে তাঁকে ওই অনুষ্ঠানে না যাওয়ার আবেদন করেন। এমনকী, বাবার এই সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ করেন প্রণব-কন্যা তথা কং নেত্রী শর্মিষ্ঠা।

২ বছর পর ইফতারের আয়োজন করতে চলেছে কংগ্রেস। দলীয় সূত্রের খবর, দলের ‘মুসলিম-প্রীতি’ ভাবমূর্তি থেকে বেরিয়ে আসতে এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে, সেই সময় দিল্লির আলাদা আলাদা জায়গায় মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন সামগ্রী বিলি করেছিল দল।

কিন্তু, আগামী বছর লোকসভা নির্বাচনের নিরিখে ফের ইফতার শুরু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে, কংগ্রেসের সংখ্যালঘু সেল আলাদা করে ইফতারের আয়োজন করেছে বলে জানা গেছে।

এবিপি/এইচজে

 লাইলাতুল কদরের ফজিলত ও আমল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ