বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

ট্রাফিক আইন না মানায় সাবেক পাক প্রধানমন্ত্রীকে জরিমানা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাওলাদার জহিরুল ইসলাম: পাকিস্তানের সদ্য বিদায় নেয়া প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসির গাড়ি নির্ধারিত গতিসীমা অনুসরণ না করায় দায়িত্বরত ট্রাফিক পুলিশ তাকে ৭৫০ রুপি জরিমানা করেছে।

গণমাধ্যমের ভাষ্য মতে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সড়কে এ ঘটনা ঘটে। ট্রাফিক পুলিশরা শহিদ খাকানের সঙ্গে ছবিও তুলেছেন। পরে সে ছবি ও জরিমানার চালান সেশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, খাকানের গাড়ি নির্ধারিত গতিসীমা ৩৫ অতিক্রম করে ৪০ কি.মি.-এ পৌছায় তাকে এ জরিমানা করা হয়। মেট্রো পুলিশের বিশেষ ক্যামেরায়  এ অনিয়ম ধরা পড়লে শহিদ খাকানের গাড়ি থামিয়ে তাকে জরিমানা করা হয়।

সম্প্রতি পাকিস্তানের ট্রাফিক পুলিশ সাধারণ জনতার নির্বিঘ্ন যাতায়াত ও ট্রাফিক আইনের প্রতি জনগণের আস্থা ফেরাতে কঠোর পদক্ষেপ নিয়েছে। তারই অংশ হিসেবে সাবেক এই প্রধামন্ত্রীর গাড়িও আটকে দেয়া হয়।

সূত্র: ডেইলি পাকিস্তান

মাদক সম্রাটদের মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন!

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ