শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফ্যাসিবাদের বিচার ও সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তের বিক্ষোভ সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ

রোহিঙ্গা নিধনের বিচারে আইসিসিতে বাংলাদেশের সম্মতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: রোহিঙ্গা নিধনের অপরাধে মিয়ানমারের বিরুদ্ধে মামলা পরিচালনা করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) সম্মতি দিয়েছে বাংলাদেশ। আইসিসির অনুরোধে বাংলাদেশ এই সম্মতি দেয় বলে জানা যায়।

বৃহস্পতিবার (৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, রাখাইনে রোহিঙ্গা নিধনের ঘটনায় হেগভিত্তিক আদালত আইসিসির প্রসিকিউটর ফাটু বিনসুদা গত ১৯ এপ্রিল মিয়নমারের বিরুদ্ধে বিচারের আবেদন করেন। সে পরিপ্রেক্ষিতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা পরিচালনা করার বিষয়ে বাংলাদেশের মতামত চেয়ে চিঠি পাঠিয়েছিলো আইসিসি।

আইসিসি ১১ জুনের মধ্যে এ বিষয়ে লিখিতভাবে মতামত জানানোর জন্য বাংলাদেশকে অনুরোধ করে। সে অনুযায়ী বাংলাদেশ আইসিসিকে মতামত পাঠিয়েছে। বাংলাদেশের মতামতের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের বিরুদ্ধে আইসিসিতে বিচার প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

গত বছর ২৫ আগস্ট রাখাইনে নতুন করে সেনা অভিযান শুরুর পর এ পর্যন্ত সাড়ে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

তবে রাখাইন থেকে পালিয়ে আসার সময় রোহিঙ্গারা গণহত্যার শিকার হয়েছে বলে জানা যায়। রোহিঙ্গা গণহত্যার জন্য মালয়েশিয়ায় প্রতীকী আদালতে মিয়ানমারের সেনাবাহিনীকে দোষী সাব্যস্তও করা হয়েছে।

মিয়ানমারে নিপীড়নের মুখে গত কয়েক দশকে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে আরও প্রায় তিন লাখ রোহিঙ্গা। সেনাবাহিনী অভিযান ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে ব্যাপক আন্তর্জাতিক সমালোচনার মুখে শরণার্থীদের ফেরত নিতে সম্মত হয় মিয়ানমার।

আরো পড়ুন- রোহিঙ্গাদের জন্য ১৬ কোটি টাকা দেবে জাপান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ