শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

‘বড় বাজেট হলেও অতিক্রম করার সাহস শেখ হা‌সিনা সরকারের রয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বড় বাজেট হলেও তা অতিক্রম করার সৎ সাহস শেখ হা‌সিনা সরকারের রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, বিএনপি সবসময়ই বিরোধী কথা বলে থাকে। এমন বাজেট গতবারও ছিল।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এই বাজেট আওয়ামী লীগের কোনো নির্বাচনী বাজেট নয়। এটা একটা জনবান্ধব বাজেট হিসেবে প্রস্তাব করা হয়েছে। আলোচনা-সমালোচনার পর বাজেটে কোনটা থাকবে, কোনটা থাকবে না সেটা দেখা যাবে।

ঢাকা-চট্টগ্রাম আট লেনের মহাসড়কে সোনারগাঁওয়ের মেঘনায় টোল আদায়ে ভাংতি টাকা লেনদেনে দেরি হওয়ায় যানজটের অন্যতম একটি কারণ বলে মনে করেন সড়ক পরিবহন মন্ত্রী।

এর আগে মন্ত্রী মেঘনা ফেরীঘাটের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন সড়ক ও জনপদ বিভাগ এবং বিআইডব্লিউটিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ