বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গাড়ির ক্ষতির খবরেও হাসিমুখে কাশ্মীরি যুবক, বললেন ‘আল্লাহর ইচ্ছা’ কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব

তুর্কি প্রেসিডেন্ট নির্বাচনে জরিপে এগিয়ে এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  তুর্কি প্রেসিডেন্ট নির্বাচনে সাম্প্রতিক জড়িপ অনুযায়ী, নির্বাচনের ফলাফল প্রথম দফায় শেষ হবে কিনা তার কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না।

যদিও এসব জড়িপে বর্তমান প্রেসিডেন্ট  এরদোগান বেশ ভালভাবেই এগিয়ে রয়েছেন।আগামী ২৪ জুন তুরস্কের এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য দিন নির্ধারণ করা হয়েছে।

গবেষণা সংস্থাগুলো তাদের সার্ভের উপর ভিত্তি করে তাদের ভবিষ্যদ্বাণী প্রকাশ করছে। ‘ওআরসি রিসার্চ সেন্টার’ নামে একটি গবেষণা সংস্থার সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, নির্বাচনের প্রথম দফা ভোট প্রেসিডেন্ট এরদোগান ৫৩.৪ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।

জরিপটিতে তুরস্কের ৩৭ প্রদেশের মোট ৩,৪১০ জন মানুষ অংশগ্রহণ করে। গত ২৪ মে থেকে ১ জুনের মধ্যে এই জরিপ পরিচালনা করা হয়েছিল।

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫১ শতাংশ ভোট পেতে হবে।এরদোগানের ঠিক পিছনে অবস্থান করছেন রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) প্রেসিডেন্ট পদপ্রার্থী মোহররেম ইন্স। জরিপ অনুযায়ী তিনি ২৪ শতাংশ ভোট পেতে পারেন।

ওআরসি মতে, মেরাল আকসেনারের গুড পার্টি (আইপি) ১১.৫ শতাংশ ভোট পাবে, পিকেকেপন্থী পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) সালাহাতিন ৮ শতাংশ এবং ফেলিসিটি পার্টির (এসপি) তেমেল কারামুলাগ্লু ২.১ শতাংশ ভোট পাবে।

আরো পড়ুন- খালেদার জামিন নিয়ে ম্যাজিস্ট্রেট অহেতুক সময় নষ্ট করছে: হাইকোর্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ