মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
৭ জেলায় পানিবন্দি দেড় লক্ষাধিক পরিবার, অর্ধশতাধিক নিহত আজও রাজশাহীতে সারাদেশের বাস চলাচল বন্ধ ফের পাল্টাপাল্টি সংঘর্ষে ইরান-যুক্তরাষ্ট্র মতপার্থক্য থাকতেই পারে, ঐক্য যেন নষ্ট না হয়: প্রধানমন্ত্রী বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ

আরএসএস-এর অনুষ্ঠানে যোগ দিয়ে চরম বিতর্কে প্রণব!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কংগ্রেসের মধ্যে প্রবল বিতর্ক জন্ম দিয়ে আজ নাগপুরে আরএসএসের সভায় বক্তৃতা দিতে চলেছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সরসঙ্ঘচালক মোহন ভাগবতের সঙ্গে এক মঞ্চে দেখা যাবে তাঁকে। এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে কংগ্রেস।

কংগ্রেসের বক্তব্য, তাদের সভাপতি রাহুল গাঁধী সহ পুরো দল যখন আরএসএসের চিন্তাধারার বিরুদ্ধে লড়ছে, তখন প্রণবের এভাবে আরএসএসের সভায় যাওয়ার সিদ্ধান্ত সেই লড়াইকে দুর্বল করবে। প্রণবের মেয়ে ও কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা মুখোপাধ্যায় টুইট করেছেন, তুমি আরএসএসের মঞ্চে কী বললে, তা লোকে ভুলে যাবে। রয়ে যাবে শুধু ছবিগুলো। সেগুলোই মিথ্যে বিবৃতির সঙ্গে প্রচারিত হবে সর্বত্র।

শর্মিষ্ঠা আরও বলেছেন, নাগপুরে গিয়ে তুমি আরএসএস/বিজেপিকে মিথ্যে গল্প ফাঁদার পূর্ণ স্বাধীনতা দিচ্ছ। কদিন বাদে মানুষ এ সব বিশ্বাস করতে শুরু করবে।

কংগ্রেসের ৩ শীর্ষ নেতা জয়রাম রমেশ, রমেশ চেন্নিথলা ও সি কে জাফর শরিফ প্রণবকে চিঠি লিখে এই সভায় যোগ না দিতে অনুরোধ করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি অবশ্য স্পষ্ট করে দিয়েছেন, সমালোচকরা যে যাই বলুন, তিনি সঙ্ঘের সভায় যাবেনই।

যা বলার তা সেখানেই বলবেন। গতকালই নাগপুর পৌঁছে গিয়েছেন তিনি। বিমানবন্দরে সঙ্ঘ নেতৃত্ব স্বাগত জানিয়েছে তাঁকে। রাজভবনে আরএসএস প্রধান মোহন ভাগবত ও প্রণব একসঙ্গে নৈশভোজ করেছেন।

এবিপি/এইচজে

আরো পড়ুন দেখে নিন, নতুন বাজেটে যেসব পণ্যের দাম কমছে এবং বাড়ছে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ