শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৭৬.৬৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম:  বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর  ৪১তম কেন্দ্রীয় পরীক্ষার (১৪৩৯ হিজরি, ২০১৮ইং) ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন বেফাক কর্তৃপক্ষ।

বেফাকের পরীক্ষা পরিদর্শক মাওলানা আতিকুল ইসলাম আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করে বলেন সকাল ১১ টায় ঢাকাস্থ যাত্রবাড়ী কাজলা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর নিজস্ব কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ৪১ তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

ফল ঘোষণা করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আবদুল কুদ্দুস। উপস্থিত ছিলেন বেফাকের মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ও পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসূফসহ অনেকে।

১৫ থেকে ২২ এপ্রিল পর্যন্ত দেশের ৪৬৬টি পুরুষ ও ৫৪৬টি মহিলা কেন্দ্রে  হিফজ ও কেরাতসহ মোট ছয়টি স্তরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১ লাখ ১৯ হাজার ৫৫০ জন ছাত্রছাত্রীর মধ্যে পাশের হার ৭৬.৬৯।

Image may contain: one or more people

স্টারমার্ক পেয়েছে সর্বমোট ৪৮৮৯। মুমতাজ ১৭১২৯। জায়্যিদ জিদ্যান ২০৫১৯ জায়্যেদ ২০৩৯২ মকবুল ৩০৬৮৭, সর্বমোট পাশ ৮৮৭২৬।

পরীক্ষার ফলাফলসহ যাবতীয় তথ্য বেফাকের ওয়েবসাইটে (www.wifaqresult.com) পাওয়া যাবে।

রেজাল্ট দেখতে ক্লিক করুন ফলাফল

ফলাফলে কারো অসন্তুষ্টি থাকলে বা পুনরায় ফল বিবেচনা করতে চাইলে ফল প্রকাশের পর পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করা যাবে।

আরো পড়ুন- শাওয়ালের শেষ সপ্তাহে প্রকাশ হতে পারে হাইয়াতুল উলয়ার ফলাফল

-আরআর