রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি বিকেলে বসছে সংসদ অধিবেশন, আলোচনায় থাকছে যেসব বিষয় মুসলিম উম্মাহর সর্বাপেক্ষা বেশি ক্ষতি কারা করছে? ১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল

রমজানের ইতিকাফ : শেষ ৩ দিনে আদায় হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ
আওয়ার ইসলাম

প্রতি বছর রহমত, মাগফিরাত ও মুক্তির সুমহান বার্তা নিয়ে মুসলিম উম্মাহর মাঝে আগমন করে রমজান মাস। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলিম নর-নারীর জন্যই পবিত্র রমজানের পুরো মাস সিয়াম পালন করা ফরজ।

মাহে রমজানের মর্যাদাকে কাজে লাগিয়ে কদর রাত প্রাপ্তির সুনিশ্চিত প্রত্যাশায় সর্বোপরি মহান আল্লাহর একান্ত সান্নিধ্য লাভের জন্য রমজানের শেষ দশকের ইতিকাফকে সুন্নাত করা হয়েছে।

শরিয়তের পরিভাষায় যেই মসজিদে পাঁচ ওয়াক্ত সালাত জামাত সহকারে নিয়মিত আদায় করা হয় এমন মসজিদে মহান আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নিয়ত সহকারে অবস্থান করাকে ইতিকাফ বলে।

সাধারণত রমজানের শেষ দশকে ইতিকাফ করতে হয়। কিন্তু, অনেকের ধারণা - রমজানের শেষ ৩ দিন ইতিকাফ করলেও তা আদায় হয়ে যাবে। আদৌও কি এ ধারণা ঠিক? না রমজানের শেষ ১০ দিন ইতিকাফ করলে ইতিকাফের হুকুম পরিপূর্ণ হবে? আসুন, জেনে নেওয়া যাক -

রমজানের শেষ দশকের পূর্ণ দশক ইতিকাফ করা সুন্নত। এছাড়া যে কোন সময়, ইচ্ছেমত সময়ের জন্য ইতিকাফ করা যায়। তবে তা সুন্নত ইতিকাফ হবে না। বরং নফল ইতিকাফ হবে।

সুতরাং আপনি যদি রমজানের শেষ দশকের তিন দিন ইতিকাফ করেন, তাহলে তা নফল ইতিকাফ হবে, সুন্নত ইতিকাফ হবে না।

এ সম্পর্কে আব্দুল্লাহ বিন উমর রা. থেকে বর্ণিত বুখারি শরিফের একটি হাদিসে উল্লেখ রয়েছে,  তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। (বুখারী, হাদীস নং-২০২৫)

এছাড়াও, হযরত আয়শা রা. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রমজানের শেষ দশকে মৃত্যু পর্যন্ত ইতিকাফ করেছেন। (বুখারী, হাদীস নং-২০২৫)

হযরত আবূ সাঈদ রা. থেকে বর্ণিত অন্য একটি হাদিস এমন রয়েছে যে তিনি বলেন, আমরা রমজানের মধ্যম দশকে তথা দশ থেকে বিশ তারিখ পর্যন্ত রাসূল সা. এর সাথে ইতিকাফ করেছিলাম। (সহীহ বুখারী, হাদীস নং-২০৪০, ১৯৩৫)

সুতরাং, লোকমুখে প্রচলিত রমজানের শেষ তিন দিনের ইতিকাফ আদায় করলে তা সুন্নাত হবে না বরং নফল ইতিকাফ হবে। তাই আসুন, পবিত্র রমজানের শেষ দশক অর্থাৎ ১০ দিন ইতিকাফ আদায়ের মাধ্যমে আল্লাহ তায়ালার নৈকট্য হাসিলের চেষ্টা করি। আল্লাহ সবাইকে তাওফিক দিন । আমিন।

আরও পড়ুন : শেষ দশকের ইতিকাফ; গুরুত্বপূর্ণ ১০ মাসআলা