শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত; নিহত ১ আহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আজ মঙ্গলবার সকালে গুজরাটের জামনগরে ভারতীয় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, জামনগরে বিমানটি রুটিন প্রশিক্ষণ মিশনে উড্ডয়ন করছিল। আচমকা বিধ্বস্ত হলে ঘটনাস্থলে পাইলট নিহত হন। ঘটনার কারণ অনুসন্ধানে এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

প্রতিরক্ষা বাহিনীর এক মুখপাত্র লে. কর্নেল মানিশ ওজহা জানান, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে বিমানটি বিধ্বস্ত হয়।

এ নিয়ে গত দুই মাসে ভারতীয় বিমান বাহিনীর দুটি বিমান বিধ্বস্ত হলো।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের এপ্রিলে আরেকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলে ভারতীয় বিমান বাহিনীর ছয় সদস্য আহত হয়েছিলেন।

টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি

কাশ্মীরে গ্রেনেড হামলা: ৪ পুলিশসহ আহত ১২


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ