বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

রোজা পালনে বয়স্কদের জন্য ৬ টিপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রবীণ বয়সে শরীরে নানা রোগব্যাধি বাসা বাঁধে। এ সময়ে শরীরে চাই বাড়তি যত্ন। রোজার দিনগুলোতে এই যত্ন একটু বেশি প্রয়োজন। সুস্থভাবে রোজা পালনে প্রবীণদের কিছু বিষয় খেয়াল রাখা জরুরি।

জেনে নিন প্রবীণরা রোজা রাখতে যেসব বিষয় খেয়াল রাখবেন-

১.  সেহরির সময় অবশ্যই খাবার খাবেন। এ সময় খাবার না খেয়ে রোজা রাখলে স্বাস্থ্যঝুঁকি বাড়বে।

২.  প্রবীণদের ইফতার ও সেহরির খাদ্যতালিকায় সালাদ, শাক-সবজি, ফল থাকা উচিত। এগুলো ভিটামিন, মিনারেল ও আঁশের চাহিদা পূরণ করবে।

৩.  প্রবীণরা যেহেতু দীর্ঘ মেয়াদে বিভিন্ন রোগে আক্রান্ত থাকেন, তাই রোজার সময় ওষুধের ডোজ ঠিক করে রোজা রাখতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৪.  যদি কিডনি রোগ, পেপটিক আলসার, উচ্চ রক্তচাপ , ডায়াবেটিস থাকে, তাহলে ইফতারের সময় বেশি তৈলাক্ত, বেশি লবণাক্ত, ভাজাপোড়া, বেশি মিষ্টিজাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

৫.  প্রবীণরা রোজার সময় বেশি পানিশূন্যতায় ভোগেন। এতে নানা ধরনের জটিলতা হয়। তাই ইফতার ও সেহরিতে পর্যাপ্ত পানি পান করতে হবে।

৬.  প্রবীণদের যেহেতু খাদ্য পরিপাকতন্ত্র দুর্বল, তাই এমন খাবার খেতে হবে যা সহজে চিবানো যায় এবং হজম হয়।

এসব বিষয় মেনে রোজা রাখতে পারলে প্রবীণরা রোজার সময়টায় অনেকটা সুস্থ থাকতে পারবেন।

আরও পড়ুন : দান-সদকার উত্তম মৌসুম রমজান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ