বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

ওমরাহ ভিসা : মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে ভ্রমণে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবে ওমরাহ ভিসা নিয়ে মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে অন্য স্থান ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। আর কেউ নতুন এই নিয়ম ভঙ্গ করলে তার জেল-জরিমানা হবে বলে জানিয়েছে সৌদির পাসপোর্ট অধিদপ্তর। খবর গালফ বিজনেসের।

পাসপোর্ট অধিদফতরের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিবৃতির মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

সৌদি পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে, ওমরাহ করতে আসা বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই বিলম্ব না করে চলে যেতে হবে। অন্যথায় মেয়াদ শেষ হওয়ার পর ধরা পড়লে দেশে ফেরত পাঠানোর আগে ৬ মাসের জেল ও ৫০ হাজার রিয়াল জরিমানার সাজা দেওয়া হবে।

ওমরাহ ভিসার বে-আইনি সুযোগ যাতে কেউ না নিতে পারে সেই বিষয়ে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে। দেশটির নাগরিকদের মেয়াদোত্তীর্ণ ওমরাহ ভিসাধারী বিদেশিদের পরিবহন, নিয়োগ ও আবাসনের সুবিধা না দেওয়ার আহবান জানিয়েছে পাসপোর্ট অধিদপ্তর।

মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম গালফ বিজনেস জানিয়েছে, অতীতে কাজের আশায় অনেকে ওমরাহ ভিসায় সৌদি আরবে প্রবেশ করে থেকে যেতেন। সে কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

গেলো বছরের নভেম্বরে সৌদি সরকার এই অভিযান শুরু করে। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ লাখ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে এবং তিন লাখের বেশি ব্যক্তি তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

অতীতের অভিজ্ঞতা থেকে দেখা যায় অনেক ওমরাহ হাজি তাদের ভিসা ব্যবহার করে সৌদি আরবের অন্যান্য এলাকায় কাজের খোঁজ করার জন্য ব্যবহার করেছে।মেয়াদোওীর্ণ ভিসাধারী ব্যক্তিকে স্থানান্তর, কাজ দেয়া বা থাকতে না দেয়ার ব্যাপারে সৌদির নাগরিক ও বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদির পাসপোর্ট অধিদপ্তর।

এ ধরনের অপরাধে চলমান অভিযানে দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি আরবের পরিসংখ্যান কর্তৃপক্ষ মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৭ সালে দেশটিতে ১ কোটি ৯০ মানুষ ওমরাহ পালন করেছেন। এর মধ্যে বিদেশি ছিলেন ৬৫ লাখ।

আরও পড়ুন : ওমরা ভিসায় শর্ত ভঙ্গ হলে ৫০ হাজার রিয়াল জরিমানা!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ