সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

হঠাৎ ‘ওমরা’ পালনে এমপি বদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  হঠাৎ ওমরা পালনের উদ্দেশ্যে সৌদ আরব গিয়েছেন কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদি।

শুক্রবার ভোর চারটায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ার লাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবারের বেশ কয়েকজন সদস্য ও তার ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু।

বিষয়টি নিশ্চিত করেছেন বদির ব্যক্তিগত সহকারী হেলাল। এদিকে মাদক বিরোধী অভিযান চলাকালে এমপি বদির হঠাৎ দেশত্যাগ করে সৌদি আরবে গমনকে কৌশল হিসেবে মনে করছেন অনেকে।

অভিযান থেকে বাঁচতেই বদি ওমরায় চলে গেছেন বলে ধারণা করছেন অনেকে। সৌদি আরবে যাওয়ার আগে এমপি বদি জানান, অভিযানের ভয়ে তার দেশ ছাড়ার তথ্যটি সম্পূর্ণ অসত্য।

তিনি অনেক আগেই ওমরা পালনের সিদ্ধান্ত নিয়ে ছিলেন। নিয়ম অনুযায়ী তিনি যথাযথ কর্তৃপক্ষের অনুমতিও নিয়েছেন।

বদি আরও জানান, রমজানের শেষ সপ্তাহ জুড়ে তিনি মসজিদ আল-হারামে ইতেকাফ করার নিয়ত করেছেন। ওমরা পালন শেষ আগামী ১৭ জুন দেশে ফিরবেন বলে জানা যায়।

আরো পড়ুন- কাজা রোজা রাখার পদ্ধতি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ