বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক 

রোহিঙ্গা ক্যাম্পে মসজিদ মক্তব সংরক্ষণে কমিশনারের সঙ্গে হেফাজতের সাক্ষাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা ক্যাম্পে নির্মিত মসজিদ মক্তব সংরক্ষণের বিষয়ে কমিশনারের সাথে হেফাজত নেতৃবৃন্দের আলোচনা হয়েছে।

মায়ানমারের সামরিকজান্তা ও বৌদ্ধ সন্ত্রাসীদের হাতে নির্যাতিত রোহিঙ্গারা এদেশে আশ্রয় নিয়েছে তাদের জান, মাল, ঈমান, ইজ্জত রক্ষার জন্য।

তাদের শিক্ষা, ধর্মীয় নিরাপত্তা, মানবিক সাহায্য করা আমাদের নৈতিক দায়িত্ব। দেশের আলেমসমাজ তাদের ঈমান আকিদার হেফাজতের লক্ষে নিজেরা অর্থ ও পরিশ্রমের মাধ্যমে মসজিদ, কুরআন শিক্ষার জন্য মক্তব ও ফোরকানিয়া মাদরাসা কায়েম করেছে বলে বিবৃতি প্রকাশ করেছে হেফাজতে ইসলাম।

কমিশনোরের সঙ্গে সাক্ষাতের পর হেফাজতে ইসলাম বিবৃতিতে আরো বলেন, মসজিদ মাদরাসা এগুলো রক্ষা করা সরকারের দায়িত্ব। অথচ অত্যন্ত দুঃখজনক হলো, আলেম উলামা ও সাধারণ মুসলিম জনতার অর্থে রোহিঙ্গাদের জন্য নির্মিত কয়েকটি মসজিদ ও মাদরাসা সরকারী কর্মকর্তারা ভেঙ্গে ফেলেছে এবং কয়েকটি ভেঙ্গে ফেলার নির্দেশ দিয়েছে।

এবং আলেম ওলামাদের নানা ভাবে হুমকী, ভয় ভীতি ও হয়রানী করা হচ্ছে। যা অত্যন্ত দু:খজনক ও মর্মান্তিক।

এ বিষয়ে আলোচনা করার জন্য গতকাল ২৯ মে বুধবার হেফাজতের পক্ষ থেকে আমরা সাক্ষাত করেছি কক্সবাজারস্থ রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসন কমিশনারের সাথে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর সাথে ছিলেন, ঢাকা মহানগর হেফাজতের যুগ্মসম্পাদক মাওলানা ফজলুল করিম কাসেমী ও কক্সবাজার জেলা সেক্রেটারি মাওলানা ইয়াসিন হাবিব।

খোঁজ নিয়ে জানতে পারি, কিছু ইসলামবিদ্বেষী বিদেশি মিশনারি এনজিওদের প্ররোচনায় ক্যাম্প ইনচার্জ ম্যাজিস্টেট্রের নির্দেশে বিভিন্ন ক্যাম্পে কয়েটি মসজিদ ও মক্তব ভেঙ্গে ফেলা হয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের ধর্মীয় শিক্ষা নিয়ে খৃষ্টান মিশনারী এন জি ও এবং তাদের দোসর এদেশীয় ইলেক্ট্রনিক্স চ্যানেল ৭১ সহ কতিপয় মিড়িয়া একের পর এক চক্রান্তের জাল বুনছে।

ক্যাম্পে গড়ে উঠা মকতব, মাদরাসা ও কুরআন শিক্ষা কার্যক্রম দেখে এক ধরনের প্রতিহিংসা পরায়ন হয়ে উঠেছে এ সব মিড়িয়া।

কুরআন পড়ুয়া কচিকাচা শিশু কিশোরদের মাঝে জঙ্গী খোঁজার নাঠক সাজাচ্ছে। এন জি ও পরিচালিত স্কুল সমুহে রোহিঙ্গা শিশু কিশোরদের মগজ ধুলাই করে ইসলামবিদ্বেষী শিক্ষা কার্যক্রম চালাচ্ছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমীর আল্লামা শাহ আহমদ শফী দা. বা. à¦