শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা

ভারতের কোন রাজনৈতিক দল কতটা ধনী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ২০১৬-১৭ সালে ভারতের সাতটি জাতীয় দলের আয় ছিল মোট ১,৫৯৯ কোটি টাকা৷ এদের মধ্যে বিজেপির অঙ্কটা ছিল সবচেয়ে ওপরে– ১,০৩৪.২৭ কোটি টাকা৷ এবারে দেখা যাক কোন দল কতটা ধনী।

ভারতীয় জনতা পার্টি
দিল্লির এক সংস্থা এডিআর-এর রিপোর্ট অনুযায়ী, এক বছরের মধ্যে ভারতীয় জনতা পার্টির এক হাজার কোটি টাকার বেশি আয় হয়েছে৷ অবশ্য এর জন্য ৭১০ কোটি টাকা দলের খরচ হয়েছে৷ ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সালের মধ্যে বিজেপির আয় ৮১ দশমিক ১ শতাংশ বেড়েছে৷

কংগ্রেস
রাজনীতির প্রভাবের মতোই তহবিলের ক্ষেত্রেও কংগ্রেস বিজেপির থেকে অনেক পিছিয়ে৷ ২০১৬-১৭ সালে কংগ্রেস দলের আয় হয়েছে ২২৫ কোটি টাকা, যেখানে এর জন্য খরচ হয়েছে ৩২১ কোটি টাকা৷ মানে খরচ আয়ের চেয়ে ৯৬ কোটি টাকা বেশি৷ এক বছর আগের তুলনায় দলের আয় ১৪ শতাংশ কমেছে৷

বহুজন সমাজ পার্টি
মায়াবতীর বহুজন সমাজ পার্টি এক বছরের মধ্যে ১৭৩ দশমিক ৫৮ কোটি টাকা আয় করেছে৷ এর জন্য ৫১ দশমিক ৮৩ কোটি টাকা খরচ হয়েছে৷ ২০১৬-১৭-তে এই দলের আয় ১৭৩ দশমিক ৫৮ শতাংশ বেড়েছে৷ দলে সাম্প্রতিক বছরগুলোতে বেশ লোকসান হয়েছে বটে, কিন্তু আমদানি বাড়ছে৷

ন্যাশানালিস্ট কংগ্রেস পার্টি
শরদ পাওয়ারের এ দলের আয় ২০১৬-১৭ তে ৮৮ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে৷ ২০১৫-১৬ তে যেখানে এই দলে ৯ দশমিক ১৩ কোটি টাকা আয় হয়েছে, ২০১৬-১৭ তে এই আয় বেড়ে ১৭ দশমিক ২৩ কোটি টাকা হয়েছে৷ এনসিপি মূলত মহারাষ্ট্র্রের রাজনৈতিক দল, কিন্তু অন্য রাজ্যে এর উপস্থিতি রয়েছে এবং এটি একটি জাতীয় দল৷

তৃণমূল কংগ্রেস
তথ্য বলছে, ২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সালের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের আয় ৮১ দশমিক ৫২ শতাংশ পড়তির দিকে ছিল৷ জাতীয় দলের যোগ্যতা সম্পন্ন এই দলের আয় ৬ দশমিক ৩৯কোটি টাকা এবং খরচ ছিল ২৪ দশমিক ২৬ কোটি টাকা৷ লোকসভাতে ৩৪ সদস্য বিশিষ্ট এই তৃণমূল কংগ্রেস ২০১১ থেকে পশ্চিমবঙ্গে রাজত্ব করছে৷

সিপিএম
২০১৫-১৬ এবং ২০১৬-১৭ সালের মধ্যে সীতারাম ইয়েচুরির নেতৃত্বে সিপিএম দলের আয় ৬ দশমিক ৭২ শতাংশ কম হয়েছে৷ ২০১৬-১৭ সালে দলে ১০০ কোটি টাকা আয় হয়েছে, যেখানে খরচ হয়েছে ৯৪ কোটি টাকা৷ সাম্প্রতিক সময়ে অবশ্য সিপিএমের রাজনৈতিক প্রভাব বেশ স্তিমিত৷

সিপিআই
জাতীয় দলগুলির মধ্যে সবচেয়ে কম আয় সিপিআইয়ের৷ ২০১৬-১৭ সালে দলে ২ দশমিক ০৭৯ কোটি টাকা আয় হয়েছে, যেখানে খরচ হয়েছে ১ দশমিক ৪ কোটি টাকা৷ লোক সভা এবং রাজ্যসভাতে সিপিআইয়ের একজন করে সাসংদ আছে৷ কেরালাতে এই দলের ১৯ বিধায়ক এবং পশ্চিমবঙ্গে ১ বিধায়ক রয়েছে৷

সমাজবাদী পার্টি
অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ২০১৬-১৭ সালের ৮২.৭৬ কোটি টাকা আয় করে সবচেয়ে ধনী জাতীয় দল৷ কীভাবে? এর জন্য দলের ১৪৭ দশমিক ১ কোটি টাকার কাছাকাছি খরচ হয়েছে৷ মানে দল আয় থেকে বেশি ব্যয় করেছে! কাজেই ধনী তো বটেই!

তেলেগু দেশম পার্টি
অন্ধ্রপ্রদেশের শাসনের দায়িত্বে থাকা তেলেগু দেশম পার্টি ২০১৬-১৭ সালে ৭২ দশমিক ৯২ কোটি টাকা আমদানি করেছে৷ এর জন্য খরচ হয়েছে ২৪ দশমিক ৩৪ কোটি টাকা৷ দলের দায়িত্ব চন্দ্রবাবুর হাতে, তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে!

এআইডিএমকে এবং ডিএমকে
তামিলনাড়ুর শাসক দলের আসনে থাকা এআইডিএমকে ২০১৬-১৭ সালে ৪৮ দশমিক ৮৮ কোটি টাকা আয় করেছে যেখানে খরচ ছিল ৮৬ দশমিক ৭৭ কোটি টাকা৷ এর প্রতিদ্বন্দ্বী ডিএমকে ২০১৬-১৭ সালের ভেতর আয় করেছে ৩ দশমিক ৭৮ কোটি টাকা৷ যেখানে এদের খরচ ছিল ৮৫ দশমিক ৬৬ কোটি টাকা৷

এআইএমআইএম
সঞ্চয়ের কথা যদি বলেন, তাহলে আসাদউদ্দীন ওয়াসির এআইএমআইএম দলের নাম সবার আগে৷ ২০১৬-১৭ তে ৭ দশমিক ৪২ কোটি টাকা আয় এবং এর জন্য খরচ মাত্র ৫০ লাখ৷ মানে দল ৯৩ শতাংশ লাভ করেছে!

সূত্র: ডয়েচেভেলে

ভারতের এক শহরেই বেআইনি দখলের শিকার ১৯ মসজিদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ