শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে, জানাল অধিদপ্তর খেলাফত শ্রমিক মজলিসের ঢাকা উত্তর-দক্ষিণ শাখা পুনর্গঠন, নেতৃত্বে যারা ইসলামী শ্রমিক আন্দোলনের ৫১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি

মোদীকে কঠোর হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রাশিয়ার কাছ থেকে এস-ফোর হান্ড্রেড সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা কিনলে ভারতকে কঠোর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

এস-ফোর হান্ড্রেড নিয়ে মার্কিন প্রশাসন এবং কংগ্রেসের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে বলে ভারতের ইকোনমিক টাইমস পত্রিকাকে জানিয়েছেন মার্কিন নেতা ম্যাক থর্নবেরি।

একইসঙ্গে রুশ অস্ত্র কেনার আগে এর পরিণতি কি হতে পারে তা ভেবে দেখতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

যে কোনও দেশ এস-ফোর হান্ড্রেড কিনলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক জটিল করবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

গত সপ্তাহে সোচিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে এস-ফোর হান্ড্রেড কেনার চুক্তি চূড়ান্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।

তিনশ কিলোমিটার ব্যাসার্ধে বিমান ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এস-ফোর হান্ড্রেড বর্তমান বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি। ৪০ হাজার কোটি টাকা দিয়ে রাশিয়ার থেকে এ প্রযুক্তি কেনার চুক্তি করেছে ভারত।

রাশিয়ার কাছ থেকে এ বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্র কেনার খবর প্রকাশ হলে সেসময় ভারতকে সশস্ত্র ড্রোন না দেয়ার হুমকি দিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপরই এ কঠোর হুঁশিয়ারি দিল যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন : ভারতে মসজিদ ধসে ৪ জন নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ