শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

গর্ভনিরোধক ব্যবস্থা মুসলিম পরিবারের জন্য নয়: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  পরিবার পরিকল্পনা এবং গর্ভনিরোধক ব্যবস্থা মুসলিম পরিবারের জন্য নয় মন্তব্য মুসলিমদের আরো বেশি করে সন্তান নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান।

সোমবার ইস্তাম্বুলে এক অনুষ্ঠানে এরদোগান বলেন, ‘জন্ম নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনার বিষয়টি বিবেচনা করা কোনো মুসলিম পরিবারের জন্য উচিত নয়।’

তিনি বলেন, ‘আমরা আমাদের বংশধরদের সংখ্যা বহুগুণে বাড়াব।’ এরদোগান ২০১৪ সালে দেশটির প্রেসিডেন্টের নির্বাচিত হন। এর আগে টানা ১২ বছর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার একে পার্টির মূল ভিত্তি হচ্ছে ইসলাম এবং দলটির অধিকাংশ সমর্থক রক্ষণশীল মুসলিম।

জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ না করতে এবং তুর্কি জনসংখ্যার অব্যাহত বৃদ্ধি নিশ্চিত করতে তুর্কি নেতা নারীদের প্রতি, বিশেষ করে সুশিক্ষিত ভবিষ্যত মায়েদের প্রতি আহ্বান জানান। গত কয়েক বছরে তুরস্কের জনসংখ্যা প্রায় ১.৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইস্তাম্বুলের বক্তৃতায় এরদোগান বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি, আমাদের বংশধরদের সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন।’

তিনি বলেন, ‘মানুষ জন্ম নিয়ন্ত্রনের কথা বলে, পরিবার পরিকল্পনার কথা বলে। কোনো মুসলিম পরিবার এটা গ্রহণ করতে পারে না। যেহেতু মহান আল্লাহপাক এবং আমাদের প্রিয় নবী (সা.) এই নিদের্শ দিয়েছেন। সুতরাং, আমাদের এই পথে চলতে হবে এবং এই ক্ষেত্রে মায়েদেরকে প্রধান ভূমিকা পালন করতে হবে।’

এরদোগান দম্পতির দুই পুত্র ও দুই কন্যা রয়েছে। চলতি মাসের শুরুতে তিনি তার ছোট মেয়ে সুমেইয়ের ঝমকালো এক বিবাহ অনুষ্ঠানে অংশ নেন। ছোট মেয়ের বর শিল্পপতি সেলুক বক্কাটার। তার বড় মেয়ে এসরার সংসারেও তিন সন্তান রয়েছে।

সূত্র: বিবিসি

আরো পড়ুন- রমজানে রোগীদের রোজা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ