বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

কুরআন প্রেমিক ফুটবলার সালাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরের 'রাজা' বলা হয় তাকে। মোহাম্মদ সালাহকে মিশরীয়রা এতই পছন্দ করে যে নির্বাচনের ব্যালট পেপারে প্রেসিডেন্ট হিসেবে তার নাম লিখে দিয়েছিল। লিভারপুলে খেলার সুবাধে তিনি এখন ব্রিটিশদেরও নয়নের মনি। ইউরোপবাসীদের মধ্যে ইসলামের প্রতি ভীতি আছে। খুব অল্প সময়ে সেটি কিছুটা হলেও দূর করতেও ভূমিকা রেখেছেন ২৫ বছর বয়সি সালাহ।

গেল বছর বিমানে বসে সালাহ পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পড়ছেন এমন একটি ছবি প্রকাশ হয়।ছবিটি বিশ্বব্যাপী আলোচনায় আসে।  ভ্রমণের সময়ও তার হাতে দেখা গেছে কোরআন শরিফ।

গত বছরে বিবিসির জরিপে সেরা আফ্রিকান ফুটবলার নির্বাচিত হয়েছেন সালাহ। তবে শুধু ফুটবল মাঠেই নয়, পরিচ্ছন্ন ব্যক্তি জীবন ও ধর্মে তার ভক্তিও তাকে অনন্য করে তুলেছে।

গোল করলেই মাঠে আল্লাহর উদ্দেশ্যে সিজদা দিতে দেখা যায় তাকে। লিভারপুলে তার ভক্তরা সালাহকে নিয়ে গান বানিয়েছে। সেখানে তারাও সালাহর মতো হতে ইসলাম ধর্ম গ্রহণের ইচ্ছের কথা ব্যক্ত করেছেন।

উল্লেখ্য, কাঁধে আঘাত পেলেও আসন্ন বিশ্বকাপ ফুটবলের সর্বোচ্চ আসরে মোহাম্মদ সালাহ খেলতে পারবেন। মিসরের জাতীয় দলের চিকিৎসক মোহাম্মদ আবুল এলা গণমাধ্যমকে এমনটিই জানিয়েছেন। তিনি বলেন, সালাহ ইনজুরিতে পড়লেও নির্দিষ্ট সময়েই সুস্থ হয়ে উঠবেন এবং বিশ্বকাপে খেলতে সক্ষম হবেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ