শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ ।। ২১ কার্তিক ১৪৩৩ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আওয়ার ইসলামের সিরাত প্রতিযোগিতার ফল প্রকাশ, পুরস্কার পাচ্ছেন ৭৫ জন ‘শিক্ষার্থীদের নিজস্ব প্রতিভা ও আগ্রহ চিহ্নিত করে সামনে এগোতে হবে’ বিহারে আলেমদের সেমিনার, ফিকহি ঐতিহ্য সংরক্ষণে ১০ প্রস্তাব আল্লাহর ওলিদের অসম্মানের পরিণতি কত ভয়াবহ! হাম উপসর্গে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১৩১৪ দক্ষিণ কোরিয়ার মুসলিম নেতার সঙ্গে মাওলানা অলিউল্লাহ এমপির সৌজন্য সাক্ষাৎ বায়তুল মোকাররমে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল ৭ নভেম্বর  আলিগড়ে ১০৫ বছরের ইতিহাসে প্রথম নারী ভিপি, নাশরা নাইমের জয় আ.লীগের গায়ে আলেম-ওলামার রক্তের দাগ, রাজনীতিতে ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১০ মাসে সিহাহ সিত্তাহ হিফজ করলেন আব্দুল্লাহ আল ফাহাদ

রমজানে টিভিতে ইসলামি অনুষ্ঠানের হাল হাকিকত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহিব খান
কবি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব

রমজান কেন্দ্রিক ইসলামি টিভি প্রোগ্রামের হিড়িক পড়ে। চ্যানেলগুলো সময় বিক্রি করে লাভবান হয়। বিভিন্ন স্পন্সর কোম্পানিগুলো খেলার সময় খেলায়, বদদ্বীনীর বেলায় বদদ্বীনীতে আর ধর্মীয় দিবস-মাস-উপলক্ষে ধর্মীয় প্রোগ্রামে বিজ্ঞাপন প্রচার করে লাভবান হয়, ধর্মকে পূঁজি করে স্বার্থ হাসিলই আসল কথা।

আর প্রোগ্রাম! একশোটার মধ্যে ১০টি মানসম্পন্ন হলে ৯০টিই হয় একেবারে সস্তা মানের।

মাসব্যাপী এতো এতো প্রোগ্রামে প্রতিদিন আলোচক বিচারক কারী শিল্পী মৌলানা জোগার করাও কঠিন। প্রযোজকগণ দামী কমদামী যোগ্য অযোগ্য সবাইকে দেদারসে দাওয়াত করে নিয়ে চেয়ার ভরেন।

এদের অনেকে হাজার পাওয়ারের আলোয় চেয়ারে বসেও উজ্জ্বল হতে পারেন না, আবার কারো বসায় চেয়ারটাই উজ্জ্বল হয়ে ওঠে।

আবার অনেক প্রোগ্রামে নামকরা মেহমান বা আলোচকদের নামমাত্র চেহারাটা দেখিয়ে বক্তব্য কেটেকুটে খণ্ডিত ও বিকৃতরূপে প্রচার করে দর্শকদের কাছে অসম্মান করা হয়।

অনেক প্রোগ্রামে অতিথিদের মূল্যবান সময় ও কাজের বিনিময়ে আসা-যাওয়ার ভাড়াটুকুও দেয়া হয় না, একগাল হাসি দিয়ে বিদায় করে দেয়া হয়। অথচ স্পন্সর প্রতিষ্ঠানের কাছ থেকে কিন্তু প্রতি পর্বের অতিথির সম্মানী বাবদ ভালো বাজেট নেয়া হয়।

আবার অনেক প্রোগ্রামে জুনিয়র ও নবীন আর্টিস্টদের কাছ থেকে টিভিতে মুখ দেখানোর বিনিময়ে উল্টো টাকা পয়সা নেয়া হয়। এই হলো রমজানের অধিকাংশ অনুষ্ঠানের হাল হাকিকত। আল্লাহ ছাড়া গতি নাই।

মুহিব খানের ফেসবুক টাইমলাইন থেকে

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ