শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী

প্রিয় নবী সা. মোট কয়টি হজ ও উমরা করেছিলেন?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : প্রিয় নবী মুহাম্মাদ সা. মোট চারটি উমরা করেছেন। প্রতিটি জিলকদ মাসে। প্রথমটি ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধির সময়। কাফেরদের বাধার কারণে বাইতুল্লায় এ বছর যাওয়া হয়নি। হুদায়বিয়াতেই তিনি ইহরাম ছেড়েছিলেন।

দ্বিতীয় উমরা করেছেন পরবর্তী বছর। তৃতীয় উমরাতু জিইররানা। হুনাইন থেকে ফেরার পথে জিইররানা থেকে ইহরাম বেঁধে ছিলেন। চতুর্থটি বিদায় হজের সাথে করেছেন।

সর্বমোট উমরা চারটি হলেও পৃথক সফরে পূর্ণ উমরা হয়েছে মোট দুইটি। আর হিজরতের পর প্রিয় নবী সা. একটি মাত্র হজ করেছেন। সেটি হল বিদায় হজ। বিদায় হজ দশম হিজরীতে হয়েছে।

হিজরতের আগে কয়টি হজ করেছেন এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সংখ্যা জানা যায় না। জামে তিরমিযীর এক বর্ণনায় দুইটির কথা আছে। তবে অন্যান্য দলীল দ্বারা তাবেয়ীন ও মুহাদ্দিসগণ আরো বেশি সংখ্যক হজ্বের কথা উল্লেখ করেছেন।

এমনকি ইবনে আমীর রহ. বলেন, ‘রাসূলুল্লাহ সা. হিজরতের আগে প্রতি বছরই হজ্ব করতেন। এটাই স্বাভাবিক। এর সঠিক সংখ্যা আল্লাহই ভালো জানেন।’

তথ্য সূত্র : সহীহ বুখারী ১/২৩৮; সহীহ মুসলিম ১/৩৯৪; জামে তিরমিযী ১/১৬৮; সুনানে ইবনে মাজাহ পৃ. ২২০; মাআরিফুস সুনান ৬/২০; ফাতহুল বারী ৩/৭০২; উমদাতুল কারী ১০/১১৩; যাদুল মাআদ ৩/২৫৬; আলবিদায়া ওয়ান নিহায়া ৭/৪০৬; সুবুলুল হুদা ওয়ার রাশাদ ৮/৪৪৪-৪৪৯; শরহুল মাওয়াহিবিল লাদুন্নিয়াহ ৪/১৪১; আল কামিল ফিততারীখ ২/৩০৫/ পরিবর্তন ডটকম।

আরও পড়ুন : অতিরিক্ত ১ হাজার ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ