শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কিছুদিনের মধ্যেই তিস্তা পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী হরমুজ প্রণালিতে আবুধাবির জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ‘সরকার আসে সরকার যায়, কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন হয় না’ গত ২৪ ঘণ্টায় হাম ও হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর নারায়ণগঞ্জে গ্যাসের আগুনে দগ্ধ শিশুর মৃত্যু নেত্রকোনার বড়বাজারে অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত ৮ স্থাপনা যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশা চালকসহ নিহত ২ সেবার মানসিকতা না থাকলে চিকিৎসার মান উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম

ট্রেনের আগাম টিকিট পাওয়া যাবে ১ জুন থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে আগামী ১ জুন থেকে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে যাত্রী পরিবহনের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ রেলওয়ে গতকাল বৃহস্পতিবার রেলভবনে সংবাদ সম্মেলন আয়োজন করে।

তাতে রেলমন্ত্রী মো. মুজিবুল হক প্রস্তুতির বিষয়ে অবহিত করতে গিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

যাত্রীবাহী ট্রেন চলাচলের সুবিধার্থে ঈদের তিন দিন আগে থেকে কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া কোনো গুডস ট্রেন চলাচল করবে না। ১৫, ১৬, ১৭ ও ১৮ জুন মৈত্রী এক্সপ্রেস চলাচল করবে না।

বাংলাদেশ রেলওয়েতে প্রতিদিন দুই লাখ ৬০ হাজার যাত্রী চলাচল করে। তবে ঈদুল ফিতর উপলক্ষে দিনে দুই লাখ ৭৫ হাজার যাত্রী চলাচল করার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে রেলমন্ত্রী জানিয়েছেন।

পবিত্র ঈদুল ফিতরের পাঁচ দিন আগে ১১ জুন থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তনগর ট্রেন সাপ্তাহিক বন্ধের দিনও চলাচল করবে।

রেলমন্ত্রী ট্রেনের টিকিট বিক্রি সম্পর্কে জানান, ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে ঈদ-পূর্ব অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিক্রি করা হবে। ১ জুন বিক্রি করা হবে ১০ জুন ট্রেন ভ্রমণের টিকিট। ২ জুন ১১ জুনের, ৩ জুন ১২ জুনের, ৪ জুন ১৩ জুনের, ৫ জুন ১৪ জুনের ও ৬ জুন ১৫ জুনের ট্রেন ভ্রমণের টিকিট বিক্রি করা হবে।

এ ছাড়া ঈদের পর ফেরার জন্য যাত্রীদের ভ্রমণের জন্য অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টা থেকে বিক্রি করা হবে ১০ জুন থেকে ১৫ জুন পর্যন্ত।

১০ জুন বিক্রি হবে ১৯ জুনের, ১১ জুন ২০ জুনের, ১২ জুন ২১ জুনের, ১৩ জুন ২২ জুনের, ১৪ জুন ২৩ জুনের, ১৫ জুন ২৪ জুনের ট্রেন ভ্রমণের টিকিট বিক্রি করা হবে। রেলমন্ত্রী জানান, একজন যাত্রীকে একসঙ্গে সর্বোচ্চ চারটি টিকিট দেওয়া যাবে। ঢাকা স্টেশনে ২৬টি কাউন্টার খোলা রাখা হবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ