শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

ইসলামি বিশ্ববিদ্যালয়ে পাওয়া গেলো গাজার গাছ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) গাঁজা গাছের খোঁজে চিরুনি অভিযান শুরু করেছে প্রশাসন।

কয়েকধাপে গাছগুলো তুলে ফেললেও বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, লেক, পুকুরপাড়সহ বিভিন্ন জায়গায় গাঁজার গাছ দেখা গেছে বলে তারা।

সরেজমিনে দেখা গেছে, ক্যাম্পাসের কয়েকটি জায়গায় বেড়ে ওঠেছে গাঁজা এবং ভাং-এর গাছ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসহ আশপাশের বিভিন্ন স্থানে গাঁজার গাছ লক্ষ্য করা গেছে।

হলের আন্তর্জাতিক দ্বিতীয় এবং চতুর্থ ব্লকের মাঝখানে আগাছার মধ্যে বেড়ে উঠেছে ছোট-বড় মিলে প্রায় ২০-২৫টি গাঁজা গাছ।

গেলো ২১ মে হলের পশ্চিম পার্শ্বের আগাছা ও ঝোপ-ঝাড় পরিষ্কার করে হল কর্তৃপক্ষ। আগাছা পরিষ্কার করা হলেও কাটা হয়নি ৩-৪ ফুট লম্বা তরতাজা দুইটি গাঁজা গাছ।

ফলে বিষয়টি আবাসিক শিক্ষার্থীদের নজরে আসে। তবে প্রশাসনে এ বিষয়ে এখনো কোনো পদক্ষেপ নেয়নি।
এদিকে একই ব্লকের পূর্ব অংশের ঝোপের মধ্যে ছোট-বড় আরও ২০-২২টি গাঁজা গাছ দেখা গেছে বলেও জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রাশিদ আসকারী বলেন, মাদকের যেকোনো গাছ বা বীজ তুলে ফেলার অভিযান শুরু হয়েছে।

আশা করছি প্রশাসনের চিরুনি অভিযানে দুই একদিনের মধ্যে নেশাজাত দ্রব্যের একটি গাছও ক্যাম্পাসে থাকবে না।

আরো পড়ুন- যেসব কারণে রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ