বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
কাল আসছে রূপপুরের পারমাণবিক জ্বালানি, পৌঁছাবে শনিবার সেপ্টেম্বরে ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশে দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ও সময় জানাল আবহাওয়া অধিদপ্তর হাফপ্যান্ট পরায় মিলল না সাড়া, প্রতিবাদে এলেন মাত্র ৩ জন! শিবপুরে বিকেএমের সদস্য প্রশিক্ষণ মজলিস অনুষ্ঠিত অক্টোবর মাসকে ‘বায়তুল মাল মাস’ ঘোষণা ইসলামী আন্দোলনের আস-সুন্নাহর সহায়তায় নওমুসলিম আব্দুর রহমান এখন ছয়জনের কর্মসংস্থানের উদ্যোক্তা জাতীয় তাফসির প্রতিযোগিতায় ব্যাপক সাড়া, ১০ অক্টোবর ৮ বিভাগে লিখিত পরীক্ষা আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলির তাণ্ডব রমজানের আগে ২ হাজার ইউপিতে নির্বাচন আয়োজনের পরিকল্পনা ইসির 

গুয়েতেমালাকে সব ধরনের সহায়তা বন্ধের ঘোষণা আরবলীগের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মধ্যপ্রাচ্যের ঐক্য সংগঠন আরবলীগ ইসরায়েলিদের সমর্থনে গুয়েতেমালা তেল অবিব থেকে জেরুসালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তের কারণে গুয়াতেমালার সাথে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে।

মধ্যপ্রাচ্য ভিত্তিক এ সংগঠন বুধবার জানিয়েছে ২০১৩ সালে স্বাক্ষর করা একটি সমঝোতা ভঙ্গ করেছে গুয়েতেমালা। আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট করে যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্ব করছে। তাই আমরা এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।

বহু নির্দেশানা ও সমালোচনা উপেক্ষা করেও গত ১৪ মে যুক্তরাষ্ট্র জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের পর এ বিতর্কের সৃষ্টি হয়।

১৯৫৬ সালে জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থাপনের বিপক্ষে অবস্থান নিয়েছিলো গুয়েতেমালা। কিন্তু ২৪ বছর পর ইসরায়েলি সংসদ আবার যখন জেরুসালেমকে তার আনুষ্ঠানিক রাজধানী ঘোষণা করতে চেয়েছিলো তখন গুয়েতেমালা ইসরায়েলের পক্ষে কথা বলে।

উল্লেখ্য, মে মাসের ১৪ তারিখে সব বাধা উপেক্ষা করে  মুসলিমদের পবিত্র জায়গা জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। এর বিরুদ্ধে আন্দোলন চলে মুসলিম দেশগুলোতে।

এদিকে ইসরায়েলিদের পক্ষ নেয় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে গুয়েতেমালাও তাদের দূতাবাস ইসরায়েলে স্থানান্তর করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সমর্থন জানিয়েছে।

সূত্র: আরব নিউজ

আরো পড়ুন- যেসব কারণে রোজা ভঙ্গ হলে শুধু কাজা ওয়াজিব হয়

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ