শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মসজিদে আলোচনায় পুলিশি বাধা, খতমে নবুওয়ত পরিষদের নিন্দা ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ময়মনসিংহে মাদরাসা পরিচালককে পরিকল্পিতভাবে ফাঁসানোর অভিযোগ ‘জুলাইয়ের অর্জনকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র অব্যাহত’ ইউরোপ জমিয়ত নেতা মাওলানা সৈয়দ আব্দুল খালিকের ইন্তেকাল ‘কুরআন প্রজ্ঞা জাতীয় কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা’র ফাইনাল অনুষ্ঠিত সৌদির প্রতিনিধিদের সূরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান  হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩ পৌনে ২ ঘণ্টার চেষ্টায় আশিক টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনায় গুরুত্ব দিয়েই এবারের বাজেট : অর্থমন্ত্রী

মাদকবিরোধী অভিযানে ক্রসফায়ারে নিহত আরও ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদকবিরোধী চলমান অভিযানে আট জেলায় পুলিশ ও র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আরও ৯ মাদক বিক্রেতা নিহত হয়েছেন।

সোমবার (২১ মে) দিনগত থেকে মঙ্গলবার (২২ মে) ভোর পর্যন্ত অভিযানে তারা নিহত হন বলে জানা গেছে।

নিহতদের মধ্যে কুষ্টিয়ায় ২, কুমিল্লায় ১, গাইবান্ধায় ১ ও রংপুরে ১, ফেনীতে ১ ও ঠাকুরগাঁওয়ে ১, জামালপুর ১ ও লালমনিরহাটে একজন রয়েছেন।

নিহতরা হলেন, রংপুর সদর উপজেলার শাহিন মিয়া (৩০), কুমিল্লা সদর উপজেলার নুরুল ইসলাম ইসহাক ওরফে ইসা (৪০), কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ফটিক ওরফে গাফফার (৩৭), একই জেলার ভেড়ামারা উপজেলার লিটন শেখ (৪০), ফেনীর শহরতলী এলাকার মো. ফারুক (৩৫), গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার রাজু মিয়া, লালমনিরহাট সদর উপজেলার এশার আলী (৩৫), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার আকতাবুল ওরফে আতাবুল ও জামালপুরের শহরতলী এলাকায় নিহত ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

সারাদেশে মাদকের বিস্তার বেড়ে যাওয়ায় কঠোর অভিযান শুরু করেছে র‌্যাব। র‌্যাব জানিয়েছে, মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

‘মাদকবিরোধী অভিযানে সাফল্য পেতে আগে চোরাপথগুলো বন্ধ করতে হবে’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ