শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী

মন্ত্রীদের ১০ শতাংশ বেতন কমালেন মাহাথির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ক্ষমতায় এসেই সরকারি খরচ কমানো এবং দেশের অর্থনৈতিক অগ্রগতির অংশ হিসেবে মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন মালয়েশিয়ার নয়া প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ

বুধবার (২৩মে) মন্ত্রীসভার বৈঠকে সদস্যরা এই সিদ্ধান্তে সম্মত হয়েছেন।

পারদানা পুত্রাতে প্রথম সাপ্তাহিক মন্ত্রীসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ এক সংবাদ সম্মেলনে এই বিবৃতি তুলে ধরেন।

সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে মাহাথির বলেন, ‘মন্ত্রীদের মূল বেতন থেকে এটি কর্তন করা হবে। দেশের অর্থনীতিকে সাহায্য করার জন্য এটা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘এটা আমার নিজস্ব কর্মপদ্ধতি। ১৯৮১ সালে আমি যখন প্রধানমন্ত্রী হয়েছিলাম, তখনও এই কাজ করেছিলাম।’

এছাড়াও, মেগা প্রজেক্টগুলো পুনরায় পর্যালোচনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে।

পান বোরেনহো মহাসড়ক, বান্দার মালয়েশিয়া এবং তুন রাজাকা এক্সচেঞ্জের মতো মেগা প্রজেক্টগুলোর বিষয়ে এ কথা বলেন তিনি।

কিছু অপ্রয়োজনীয় সংগঠন এবং প্রতিষ্ঠান যেমন ল্যান্ড পাবলিক ট্রান্সপোর্ট কমিশন, ন্যাশনাল প্রফেসরস কাউন্সিল এবং স্পেশাল এ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে ভেঙ্গে দেয়ার কথা বলেন।

উপ প্রধানমন্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এবং অন্য মন্ত্রীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সম্প্রতি নির্বাচনে নিজেরই রাজনৈতিক শিষ্য নাজিব রাজাককে হারিয়ে সরকার গঠন করেন আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির। কিন্তু সরকারে আসার পর থেকেই নানা সংকটের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে।

বিশেষত মাহাথিরের নেতৃত্বে গঠিত সরকারকে পড়তে হয়েছে নাজিব সরকারের রেখে যাওয়া এক ট্রিলিয়ন মালয়েশিয়ান রিংগিতের (এক লাখ কোটি রিংগিত) ঋণের সংকটে।

এই ঋণ কমানোর লক্ষ্যে সরকারের নানা কর্মসূচির অংশ হিসেবেই মন্ত্রীদের বেতন ছাঁটা হচ্ছে বলে জানিয়েছেন মাহাথির।

আরও পড়ুন : মাহাথির ক্ষমতায় থাকবেন দুই বছর, পরে দেশ চালাবে ইব্রাহিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ