বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৭ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি আগামীকাল হারামাইনে জুমার খুতবা দেবেন যাঁরা ইন্দোনেশিয়ার হজের অপেক্ষমাণ তালিকায় ৪ লাখ ভুল তথ্য ‘মক্কা-মদিনার নিরাপত্তা সর্বাগ্রে, মধ্যপ্রাচ্যে চাই সংলাপ ও শান্তি’ বার্মিংহামে খেলাফত মজলিসের সিরাতুন্নবী সা. কনফারেন্স অনুষ্ঠিত হুথিদের আব্রাহার অনুসারী বলে মন্তব্য সৌদি গ্র্যান্ড মুফতির মক্কায় হামলা হলে পুরো মুসলিম বিশ্ব আক্রান্ত মনে করবে: মাওলানা ফজলুর রহমান অবশেষে ইসলামি বইমেলায় স্টল পেল লিটলম্যাগ কর্নার ২০২৭ সালে কোন এয়ালাইন্স কত হাজি বহন করবে, কোটা নির্ধারণ মাদরাসায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে কী বলছেন চিন্তাশীল আলেমরা

ইহুদি মদদপুষ্ট সন্ত্রাসীরা সিরিয়ায় মুসলিম নিধনে তৎপর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিরিয়ার কানিতারা প্রদেশের বায়াস শহরের আবাসিক এলাকায় সন্ত্রাসীরা বেশ কয়েকটি মর্টার নিক্ষেপ করায় শহরের বাসা-বাড়ির ব্যাপক ক্ষয়-ক্ষতিসহ একজন নিহত ও দুই জন আহত হয়েছে।

ইদানিং ইহুদিমদদপুষ্ট একদল সন্ত্রাসীগোষ্ঠি মুসলিম নিধনে তৎপর হয়ে ওঠছে বলে সংবাদ দিয়েছে বার্তাসংস্থা ইকনা। ইকনার বরাতে জানা যায়, বায়াস এবং তার আশেপাশের এলাকার ক্ষতি করার জন্য সন্ত্রাসীরা ১৯শে মে এই হামলা চালিয়েছে বলে জানা যায়।

এই হামলার জবাবে সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাসীদের আস্তানা সনাক্ত করে  পাল্টা হামলা চালিয়েছে। এছাড়াও ১৮ই মে হাজর গ্রামের দক্ষিণে আল-নুসরার সন্ত্রাসীদের পুতে রাখা এক মাইন বিস্ফোরণের ফলে এক জন নিহত এবং দুই জন আহত হয়েছেন।

সন্ত্রাসী গোষ্ঠীগুলো বেশির ভাগই আল-নুসরা ফ্রন্টের সাথে যুক্ত। এসকল সন্ত্রাসীরা ইহুদিবাদী ইসরায়েলের নিকট থেকে পূর্ণ সাহায্য পায় এবং প্রায়ই কানিতারা প্রদেশের বাসিন্দাদের উপর মর্টার হামলা চালায়।

আরো পড়ুন- যেখানে হিন্দুরাও নিয়মিত রোজা রাখেন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ