বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রমজান উপলক্ষ্যে কলরবের শিক্ষামূলক মিউজিক ভিডিও ‘আল্লাহ বলো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবীব: দেশের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন কলরব পবিত্র রমজান মাস উপলক্ষে শ্রোতাদের উপহার দিল শিক্ষামূলক মিউজিক ভিডিও ‘আল্লাহ বলো’।

সাইফ সিরাজের কথামালায় মুহাম্মদ বদরুজ্জামানের সুরে ও ইয়ামিন এলানের স্ক্রিপ্টে সাজানো এ মিউজিক ভিডিওটি হলি টিউনের ইউটিউব চ্যানেল থেকে রমজানের প্রথম রাতেই ‍অবমুক্ত করা হয়।

ভিডিওটিতে দেখা যায়, ‘এক যুবক অসুস্থ বাবার চিকিৎসার টাকা জোগারের জন্য নিরুপায় হয়ে চুরির পথ বেছে নেয়। কিন্তু জীবনের প্রথম এ অসাধু উপায় অবলম্বন করতে গিয়ে সে মালিকের হাতে ধরে পড়ে এবং মালিক তাকে আইন শৃংখলা বাহিনীর হাতে তুলে দেয়।

কিন্তু মালিক যখন তার চুরির মূল কাহিনী জানতে পারে তখন তাকে আইন শৃংখলা বাহিনীর হাত থেকে ছাড়িয়ে আনে এবং ভালো একটি চাকরির ব্যবস্থা করে দেয়’।

৯মিনিট ৩৬ সেকেন্ডের এ ভিডিওটির অসাধারণ গল্পের সঙ্গে কলরবের শিল্পীদের মন মাতানো সুরের আবহ শ্রোতাদের মনে জাগিয়ে তোলে মায়া-মমতা ও সৎ পথের বোধ-বিশ্বাস। কলরব ভক্তগণ ইতোমধ্যে দেড় লাখ বার দেখেছে চমৎকার এ ভিডিওটি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ