শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম ১৮টি দেশে পৌঁছেছে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা জারি

‘আজানের সময় টিভিতে নাচগান প্রচার করলে লাইসেন্স বাতিল’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামাবাদ হাইকোর্টের বিচারপতি শওকত আজিজ সিদ্দিকী বলেছেন,  রমজান মাসে আজান হচ্ছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। কিন্তু টেলিভিশনগুলো তা সম্প্রচার করছে না। এর বদলে তারা গান, নাচ ও বিজ্ঞাপন প্রচার করছে।

তিনি বলেন, রমজান মাসে কোনো টেলিভিশন সার্কাস ও নিলাম ঘর অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে না। পাঁচ ওয়াক্ত নামাজের আজান প্রচার করতে হবে। আর এ নির্দেশনা না মানা হলে লাইসেন্স বাতিল করে দেয়া হবে।

আদালত বলেছে, পাকিস্তানের প্রতিটি টেলিভিশন চ্যানেলে দিনে পাঁচবার আজান সম্প্রচার করতে হবে।

এ নির্দেশনার পর দেশটির ৪৫টি টেলিভিশন চ্যানেলকে শেষবারের মতো সতর্ক করে দিয়েছে ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি।

গত ৯ মে দিনে ইসলামাবাদ হাইকোর্ট আজান সম্প্রচারের নির্দেশনা দেন। বিচারপতি শওকত আজিজ সিদ্দিকীর একক বেঞ্চ টেলিভিশনগুলোর সকালের অনুষ্ঠানে নীতি লঙ্ঘনের বিরুদ্ধে একটি পিটিশনের শুনানি শেষে এ নির্দেশ দিয়েছেন।

তাই যেসব টিভি আজান সম্প্রচার না করতে তাদের লাইসেন্স বাতিল করা হবে।

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ