শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

দাম বেশি রাখায় ৯ মাংস ব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিটি করপোরেশন নির্ধারিত মূল্যের চেয়ে গরুর মাংসের দাম বেশি রাখায় ৯ মাংস ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার রাজধানীর ধানমন্ডি কাঁঠালবাগান ও হাতিরপুল এলাকায় অভিযান চালানো হয়।

প্রতিষ্ঠানগুলো হলো- ধানমন্ডি কাঁঠালবাগান এলাকার বকরের মাংস দোকান, শামসুরের মাংস দোকান, বকরের মাংস দোকান-২, সোহানের মাংস দোকান, জিন্নাহর মাংস দোকান, হিরুর মাংস দোকান ও একটি সুপার সপ। এছাড়া হাতিরপুল সেন্ট্রাল রোড এলাকার তাহেরের মাংস দোকান এবং মায়ের দোয়া মাংস দোকান।

এসব ব্যবসায়ীকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হাতিরপুলে লাভস্টার কিং রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (উপসচিব) মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এ সময় সঙ্গে ছিলেন অধিদপ্তরের ঢাকা জেলা অফিসের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযানে সহযোগিতা করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)-১ এর সদস্যরা।

মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, “সিটি করপোরেশন রমজান উপলক্ষে গরুর মাংসের দাম ৪৫০ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু প্রথম দিনই অনেক বিক্রেতা নির্ধারিত দামের চেয়ে ৩০-৫০ টাকা বেশি নিচ্ছে। তাই বেশকিছু মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়। আর যারা নির্ধারিত মূল্যে মাংস বিক্রি করছে তাদের অভিনন্দন জানানো হয়।”

রমজানে গরুর গোশত ৪৫০ টাকা কেজি নির্ধারণ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ