শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

এক নওমুসলিমের সাহরিবিহীন ২০ঘণ্টা রোজার স্মৃতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সত্যিই কী নির্মল অনুভূতি জাগ্রত হয়েছে আমার কলিজায়, আমার হৃদয়ে। ২০ঘন্টা সাহরিবিহীন রোজা রেখেও ক্লান্তি আসেনি এক ফোঁটাও। আমার মনেই হয়নি আমি না খেয়ে রোজা রেখেছি।

কথাগুলো বলছিলেন, লুইস ক্যারেনো বর্তমান নাম আবদুর রহমান কলম্বিয়ার ৩৬ বছর বয়সী এক নওমুসলিম। যিনি ২০১৮ সালের জানুয়ারিতে ইসলাম গ্রহণ করেন। তিনি ইসলামিক ইনফরমেশন সেন্টার, সাতওয়াতে ইসলাম গ্রহণ করেন।

তিনি দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাত সশস্ত্র বাহিনীর জন্য একটি ব্রাজিলিয়ান জিউ জিটসু ব্ল্যাক বেল্ট কোচ হিসেবে কাজ করছেন বর্তমানে।

তিনি বলেন, রমজানের আগের দিনেই আমার প্রথম রাজানের জন্য হৃদয়ে অন্য রকম এক অনুভূতি জাগ্রত হয়। আমি আত্মা দিয়ে রোজার মাহাত্ম অনুভব করছিলাম।

প্রথম দিন যখন এশার নামাজ আদায় করে সবার আগেই শুয়ে গিয়েছিলাম যেনো ভোর রাতে জাগ্রত হতে পারি । বেশি সময় নিয়ে ভোর রাতে নামাজ আদায় করতে পারি। কিন্তু প্রথম দিন দেখে আমি জাগ্রতই হতে পারিনি।

আমি ভয় পেয়েছিলাম খাবার না খেয়ে রোজা রাখার কারণে আমার মাথা ব্যথা বা অসুস্থ হয়ে যাবো।

কিন্তু আমার কোনো কিছুই হলো না। খুব সুন্দর করে রোজার প্রথমদিন অতিবাহিত করে দিলাম। আমার মনেই হলো না আমি বিশ ঘণ্টা না খেয়ে রোজা রেখেছি।

আমি প্রথম দিন এ মহিমান্বিত মাসে কুরআন নাজিলের মাসে কুরআন তেলোয়াত করে সময় কাটিয়েছি। আমার এত ভালো লেগেছে আসলে আমি বলে বুঝাতে পারবো না।

কুরআন তেলোয়াত জিকির আর দোয়ায় েসত্যিই অদ্ভূতভাবে কেটে গেছে রমজানের প্রথম রোজা।

খালিজ টাইমস ইংরেজি থেকে আবদুল্লাহ তামিমের অনুবাদ

আরো পড়ুন- ১২ শিল্পীর কণ্ঠে ‘রমজানের ঐ রোজার শেষে’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ