বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১১ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’ আল-হাইয়াতুল উলইয়া ও বেফাকে শীর্ষস্থান অর্জনকারী ‘ঢালকানগর মাদরাসা’র ভর্তি আগামীকাল ঢালকানগর মাদরাসার শাখা ‘জামিয়া আশরাফুল মাদারিস কমপ্লেক্স’-এ ভর্তি আগামীকাল মাদরাসাতুল মাদীনাহ বারিধারায় ভর্তি চলছে মাইজগাঁও দারুল উলূম ইসলামিয়া মাদরাসায় ভর্তি শনিবার, বিনা খরচে পড়াশোনার সুযোগ দৌলতদিয়ায় বাসডুবি, ৪০ জনের মতো প্রাণহানীর আশঙ্কা ‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’

সে ছিলো আমার পুরো পৃথিবী: গাজায় ছেলেহারা মায়ের আর্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: নাসিমা আবদেল কাদের এখনও বিশ্বাস করতে পারছেন না তার ১৮ বছর বয়সী ছেলে আর নেই। সে মারা গেছে।

গত মঙ্গলবার বিক্ষোভের সময় ইসরায়েলি বাহিনী তার ছেলে বিলাল আল আশরামকে মাথায় গুলি করে হত্যা করেছে। বিলাল হাইস্কুলের শেষ বছরের ছাত্র ছিলো।

কান্নাজাড়িত গলায় নাসিমা বলেন, বিলাল ছিলো তার বড় ছেলে, তার পুরো পৃথিবীই ছিলো তাকে ঘিরে।

তিনি বলেন, সে-ই ছিলো আমার একমাত্র ভরসা। কারণ তার বাবা গত ছয় বছর ধরে জর্দানে কর্মরত। বাবার অনুপস্থিতিতে বিলালই সংসারের সব ঝামেলা সামলাতো।

নাসিমা বলেন, তিনি ছেলেকে বিক্ষোভে যেতে নিষেধ করেছিলেন।

গত ৩০ মার্চ থেকে গাজায় শুরু হওয়া বিক্ষোভ এখনও চলছে। বিক্ষোভের দাবি ফিলিস্তিনি উদ্বাস্তুদের নিজেদের বাড়িঘরে ফেরার অধিকার; যে বাড়িঘর থেকে সত্তর বছর আগে ইসরাইল প্রতিষ্ঠার সময় জোর করে তাদের উচ্ছেদ করা হয়েছিলো।

জয়নবাদী ইহুদিদের দ্বারা সংঘটিত এই জাতিগত উচ্ছেদকে বলা হয় নাকাবা; প্রতি বছর দিনটিকে স্মরণ করা হয়।

এই দিনে সাড়ে সাত লক্ষ ফিলিস্তিনিকে জোরপূর্বক তাদের পৈত্রিক ভিটা থেকে উচ্ছেদ করা হয়েছিলো।

সূত্র: আল জাজিরা

‘গাজার হত্যাকাণ্ডে নিষ্ক্রীয়তা প্রমাণ করে জাতিসংঘ অস্তিত্বহীন’


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ