মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর রাষ্ট্রপতি নির্বাচনে কে থাকছেন, আজই মিলবে চূড়ান্ত উত্তর সিলেটে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ছয় মাসে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে ৩১ লাখের বেশি মানুষের আগমন আন্তর্জাতিক অনলাইন সিরাত কোর্স ‘সীরাহ ইনটেন্সিভ–২’ শুরু ২৫ আগস্ট মেখল মাদরাসার মুহতামিম মাওলানা উসমান ফয়েজী অসুস্থ, দোয়া কামনা রোহিঙ্গাদের স্বীকৃতি যথেষ্ট নয়, দ্রুত প্রত্যাবাসনের রোডম্যাপ দিতে হবে: নেজামে ইসলাম শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে শিক্ষকের মৃত্যু মাছের আবাসস্থল রক্ষায় নদীর সঙ্গে খালের সংযোগ পুনঃস্থাপন জরুরি: টুকু বোয়ালমারীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: আহত ২০

আওয়ার ইসলাম সাংবাদিকতা কোর্সের উদ্বোধন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাস উপলক্ষে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে আয়োজিত লেখালেখি ও সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স ২০১৮-এর ক্লাস শুরু আজ। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ২০ দিনব্যাপী এ কোর্স।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন দেশের খ্যাতিমান আলেম গদ্যশিল্পী মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, ভাষাবিদ আইয়ুব বিন মুঈন। উপস্থিত থাকবেন আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম সম্পাদক হুমায়ুন আইয়ুব।

আজ ১৭ মে থেকে শুরু হয়ে ২০ রমজান পর্যন্ত চলবে এ কোর্স। প্রশিক্ষণ দেবেন বিশিষ্ট লেখক সাহিত্যিক ও সাংবাাদিকগণ।

ইতোমধ্যেই কোর্সের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। প্রশিক্ষণার্থীরাও উপস্থিত হয়েছেন যথা সময়ে।

প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলবে পবিত্র রমজান মাস উপলক্ষে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের উদ্যোগে আয়োজিত লেখালেখি ও সাংবাদিকতা প্রশিক্ষণ কোর্স ২০১৮।

সীমিত আসন সংখ্যায় ভর্তি হওয়া প্রশিক্ষণার্থীদের জন্য আওয়ার ইসলাম মনোরম পরিবেশে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে।

কোর্স শেষে উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান করা হবে ইনশাআল্লাহ।

কোর্স বিষয়ে যে কোনো তথ্য জানতে যোগাযোগ: পরিচালক- ০১৯১৭-০০৯৯৬৯


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ