শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

ভিডিও বার্তায় রমজানের শুভেচ্ছা কানাডার প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  মঙ্গলবার রাতে (স্থানীয় সময়) ট্রুডো তার নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বিশ্বের মুসলিম উম্মাহকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, কানাডাসহ বিশ্বের সব মুসলিমদের জন্য একটি সৌভাগ্যশালী ও শান্তিপূর্ণ রমজান কামনা করছি। রমজান মুবারাক!

ভিডিও বার্তায় প্রথমেই সালাম দিয়ে শুরু করে কানাডার প্রধানমন্ত্রী বলেন, আজ (মঙ্গলবার স্থানীয় সময়) থেকে কানাডাসহ বিশ্বের সব মুসলিমদের জন্য শুরু হচ্ছে পবিত্র রমজান। আগামী এক মাস তারা একসঙ্গে মসজিদে ও ঘরে জড়ো হয়ে প্রার্থনা করবেন।

তারা সারাদিন রোজা রাখবেন আর সন্ধ্যায় একসঙ্গে মিলে মিশে ইফতার করে রোজা ভাঙবেন। এ সময় আত্মীয়স্বজন ও বন্ধুরা সবাই একে অন্যের প্রতি পবিত্র রমজানের মৌলিক মূল্যবোধ তাদের আচরণে প্রকাশ করবেন।

ট্রুডো বলেন, রমজান আমাদের মনে করিয়ে দেয় যে, আমরা একে অপরের প্রতি সহানুভূতি, কৃতজ্ঞতা ও উদারতার মতো রমজানের মূল্যবোধগুলো আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োগ করতে পারি।

পবিত্র রমজান আমাদের আরও মনে করিয়ে দেয়, আমরা কতটা সৌভাগ্যশালী এবং কীভাবে আমরা নিজের প্রয়োজনের আগে অন্যের প্রয়োজনকে অগ্রাধিকার দিতে পারি।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ