শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

জীবনের নিরাপত্তা চেয়ে কোটা আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শাহবাগ থানায় সাধারণ ডায়েরি গ্রহণ না করায় সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।

বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। জীবনের নিরাপত্তা চেয়ে শাহবাগ থানায় আন্দোলনকারীরা জিডি করতে গেলে 'সময় লাগবে' বলে জানায় পুলিশ। এর পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে তারা।

আন্দোলনকারীদের অভিযোগ, মঙ্গলবার দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের ১১৯ নম্বর কক্ষে কোটা আন্দোলেনের যুগ্ম-আহ্বায়ক নূরুল হক নূর ও রাশেদ খানকে ছাত্রলীগের সদ্যবিদায়ী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইমতিয়াজ বুলবুল বাপ্পী, মুহসীন হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী, চারুকলা অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম ইসলাম লিমনসহ ১৫-২০ জন এসে হত্যার হুমকি দেন।

সংবাদ সম্মেলনে নূর বলেন, জীবনের নিরাপত্তা চেয়ে আমাদের সাধারণ ডায়েরি (জিডি) না নেয়াটা পুলিশ বাহিনীর জন্য লজ্জার। আমরা পুলিশের কাছে এটি আশা করি না। জিডি না নিয়ে পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। আমরা এর নিন্দা জানাই।

আমাদের নিরাপত্তা জিডি না নিয়ে সন্ত্রাসীদের হামলা করার সুযোগ করে দেওয়া হয়েছে। পুলিশের এ ধরনের আচরণ ছাত্রসমাজ ভালোভাবে নেবে না।

আরো পড়ুন- ভিডিও বার্তায় রমজানের শুভেচ্ছা কানাডার প্রধানমন্ত্রীর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ