শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট: ইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, খুলনা সিটি নির্বাচনে আমরা সন্তুষ্ট। নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে।

কেসিসি নির্বাচনের ভোটগ্রহণ শেষে মঙ্গলবার (১৫ মে) বিকেলে ঢাকায় নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন ইসি সচিব।

হেলালুদ্দীন আহমদ বলেন, কেসিসির ২৮৯টি কেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্র অনিয়মের কারণে স্থগিত করা হয়েছে, বাকি ২৮৬টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচনে অনিয়মের বিষয়ে বিএনপির অভিযোগের জবাবে তিনি বলেন, একটি দল অভিযোগ করতেই পারে। কিন্তু আমরা কর্মকর্তাদের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখছি। সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ হয়েছে।

ভোট কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে ইসি সচিব বলেন, এটা তদন্ত করে দেখা যেতে পারে।

১০০ কেন্দ্রে বেসরকারি ফলাফল; নৌকা ৫৭,৩২২ ধানের শীষ ৩৫,৭৬২

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ