শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

গাজায় হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ ব্রিটেনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায: সোমবার জেরুসালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস উদ্বোধন নিয়ে সৃষ্ট বিক্ষোভে ইসরাইলের হামলায় ব্যপক হতাহতের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেসেরা মের মুখপাত্র অ্যালিসেয়ার বার্ট গাজায় ইসরাইলকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছেন।

বৈদেশিক কার্যালয়ের এই মন্ত্রী শান্তিপূর্ণ বিক্ষোভে কোনো উস্কানি ছাড়া প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বৃটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেন, আমরা এই হতাহতের খবরে উদ্বিগ্ন। আমরা গাজায় শান্তি ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ গ্রহণের আহবান জানাচ্ছি।

ব্রিটিশ প্রধানমন্ত্রী গত ডিসেম্বরে পরিস্কার ভাষায় বলেন, তিনি যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তের সাথে একমত নন। তিনি আরও বলেছিলেন, এটা এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য সহায়ক হবে না।

মুখপাত্র বলেন, ব্রিটেন এখনও মনে করেন দুই রাষ্ট্রই এখানকার সমস্যার সমাধান করবে এবং জেরুসালেম হবে ফিলিস্তিন ও ইসরাইলের যৌথ রাজধানী।

সূত্র: আল জাজিরা

৪৩ ফিলিস্তিনিকে হত্যা করে জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্তর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ