সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ।। ২ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আস-সুন্নাহ ফাউন্ডেশনে নেওয়া হবে ৭ দাঈ ফজরের নামাজে সিজদারত অবস্থায় ইমামের মৃত্যু শোলাকিয়া ঈদগাহে ১৭ কোটি টাকার উন্নয়ন প্রকল্প, লাগানো হবে নিমগাছ সরকারের ১৮০ দিন পূর্তি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে মতবিনিময় সভা আজ কুরআনের আলোয় হৃদয় বদল, মা-বাবার পর ইসলামের ছায়ায় জার্মান কিশোরী মহানবীর (সা.) আদর্শ ছাড়া মানবতার মুক্তি আশা করা যায় না: মুনতাসির আলী দেশে শরিয়াহ আইন বাস্তবায়ন করতে চাই—ক্লিয়ার কাট কথা: শায়খে চরমোনাই ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার খবরে শীর্ষ আলেমদের উদ্বেগ বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন: প্রধানমন্ত্রী

ঈদে বাড়ি যেতে ট্রেনের আগাম টিকেট বিক্রি ২ জুন থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হবে আগামী ২ জুন থেকে।

আবার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৯ জুন থেকে। রেল সুত্র জানিয়েছে, সড়কের নানা বিধ সমস্যার কারণে এবার ট্রেনে চাপ বাড়বে বলে আশংকা করা হচ্ছে। বিষয়টি মাথায় রেখেই রেল কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

বাড়ানো হচ্ছে বাড়তি কোচ ও ইঞ্জিন। অপর দিকে বাসের টিকিট বিক্রির ব্যাপারে এখনও কোন সিন্ধান্ত হয়নি। রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন বলেন, ট্রেনের আগাম টিকিট বিক্রির ব্যাপারে প্রাথমিক ভাবে এ সিন্ধান্ত নেয়া হয়েছে।

সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২ জুন থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। ফিরত টিকিট বিক্রি হবে ৯ জুন থেকে। তিনি বলেন, এ ব্যাপারে যে কোন সময় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

রেল সূত্র আরো জানায়, এবারও ৫ দিন ধরে ট্রেনের আগাম টিকিট বিক্রি হবে। ২ থেকে ৬ জুন ঢাকার কমলাপুর ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রার আগাম টিকেট বিক্রি হবে। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কাউন্টারে এই টিকেট পাওয়া যাবে।

প্রথম দিন ২ জুন বিক্রি হবে ১১ জুনের টিকিট। ৩ জুন বিক্রি হবে ১২ জুনের টিকিট। ৪ জুন বিক্রি হবে ১৩ জুনের টিকিট। ৫ জুন বিক্রি হবে ১৫ জুনের টিকিট। ৬ জুন হবে ১৬ জুনের টিকিট। অপর দিকে ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৯ জুন থেকে। আর এ দিন বিক্রি হবে ১৮ জুনের টিকিট। ১০ জুন বিক্রি হবে ১৯ জুনের টিকিট। ১১ জুন বিক্রি হবে ২০ জুন থেকে। ১২ জুন বিক্রি হবে ২১ জুনের টিকিট। ১৩ জুন বিক্রি হবে ২২ জুনের টিকিট।

তবে রেল লাইন খারাপ থাকায় এবার বাড়তি ভোগান্তির আশঙ্কা করছে কর্তপক্ষ।

আরো পড়ুন- চলে গেলেন পা হারা ফিলিস্তিনি যোদ্ধা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ