বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৬ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও বের হতে দেব না: ইরান জ্বালানি সংকট মোকাবিলায় বেতন ও কর্মদিবস কমাল পাকিস্তান আইজিপির সঙ্গে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ‘ইরানে আমেরিকা ও ইসরাইলের হামলায় বিশ্ব শান্তি হুমকির মুখে’ যে কারণে কওমি মাদরাসা আপনার জাকাত ও দানের বেশি হকদার যুব সংগঠক আমিনুল ইসলাম সাদীকে জাতীয় পদকে ভূষিত করার দাবি ‘নিরাপদ অভিবাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন আলেমরা’ নানুপুর মাদরাসায় ৪০ দিনের ইতেকাফে প্রায় তিন হাজার মুসল্লি শুরু হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান, দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর টেকনাফে কওমি পড়ুয়া আব্দুল্লাহ সাঈদের ধারাবাহিক সাফল্য

অনিয়ম ও কেন্দ্র দখলের অভিযোগে ৪ কেন্দ্রে ভোট স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জাল ভোটসহ বেশি কিছু অভিযোগের প্রেক্ষিতে চারটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে।

এসব কেন্দ্রে প্রতিপক্ষের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়া, কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনতাই, ক্ষমতাসীন দলের পক্ষে সিল মারার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ইকবালনগর সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্র (পুরুষ), ৩১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় কেন্দ্র, ৩০নং ওয়ার্ডের রুপসা হাইস্কুল এবং রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।

মঙ্গলবার সকাল ৮টা থেকে শুরু হওয়া খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে সবকেন্দ্রেই কয়েকঘণ্ট শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে। বেলা ১১টা থেকে নানা অনিয়মের অভিযোগ আসতে থাকে।

 

এদিকে বিএনপি অভিযোগ করেছে, ৪০ টি কেন্দ্রে অনিয়ম হয়েছে। তবে ইসি অবশ্য বিএনপির অভিযোগ আমলে নিচ্ছে না। ইসি জানিয়েছে তাদের অভিযোগ সুনির্দিষ্ট নয়।

প্রবাসীদের ভোটাধিকার দরকার নেই!

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ