বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

হৃদয় ও মস্তিস্কের হেফাজত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ফাইয়ায : নিজের হৃদয় ও মস্তিস্কের হিফাযত করা সব মুমিনের জন্য আবশ্যক। ইসলাম ও ঈমান বিরোধী চিন্তা ভাবনা যেনো অন্তরে না আসে। হযরত আনাস রা. বলেন, রাসুল সা. (উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য) সব সময় এই দোয়া করতেন, يَا مُقَلِّبَ الْقُلُوْبِ ثَبِّتْ قَلْبِىْ عَلىٰ دِيْنِكَ.

হে অন্তর পরিবর্তনকারী! আমার অন্তর আপনার দীনের উপর দৃঢ় করে দিন।

হযরত আনাস রা. একদিন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! আমরা আপনার উপর এবং আপনার আনিত শিক্ষার উপর ঈমান এনেছি। এখন আপনার মনে কি আমাদের সম্পর্কে কোনো সন্দেহ আছে? ( যে বেশি বেশি এই দোয়া করেন!) রাসুল সা. উত্তর দিলেন হ্যাঁ! সব অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মধ্যে পড়ে আছে। আল্লাহ যেভাবে চান, এগুলোকে পরিবর্তন করেন।

এই হাদিসের শিক্ষা হলো, প্রত্যেক মুমিনের কর্তব্য নিজের হৃদয় ও মস্তিস্কের পুরোপুরি হিফাযত করা এবং ঈমান বিরোধী চিন্তা ভাবনা থেকে অন্তর ও মস্তিস্ককে পবিত্র রাখা। যদি ইসলাম বিরোধী চিন্তা ভাবনা অন্তরে জায়গা দেয়, তাহলে আল্লাহ তাআলা অন্তুরকে ঈমান থেকে কুফুরির দিকে পরিবর্তb করে দেবেন।

ইংরেজি শিক্ষায় শিক্ষিত লোকজন যারা বিধর্মীদের চিন্তা ভাবনায় প্রভাবিত হয়ে ইসলামী চিন্তা ভাবনা ও বিশ্বাসের ত্র“টি বর্ণনা করে, তাদের উচিত নিজের দীনকে শুদ্ধ করা এবং নিজের ঈমানের চিন্তা করা। হযরত নোমান ইবনে বশির রা. থেকে বর্ণিত রাসুল সা. বলেছেন,

اَلاَ وَاِنَّ فِى الْجَسَدِ مُضْغَةٌ، اِذَا صَلُحَتْ صَلُحَ الْجَسَدُ كُلُّهُ، وَاِذَا فَسَدَتْ فَسَدَ الْجَسَدُ كُلُّهُ، اَلاَ وَهِىَ الْقَلْبُ

মনে রেখো! শরীরে একটি গোশতের টুকরো আছে, যখন ওটা ঠিক থাকে, তখন পুরো শরীর ঠিক থাকে। এবং যখন ওটা নষ্ট হয়ে যায়, তখন পুরো শরীর খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরো হলো অন্তর।

হাদিসের সারমর্ম হলো, মানুষ মানুষের খারাপ হওয়া এবং সংশোধন অন্তরের উপর নির্ভরশীল। যদি অন্তর ঠিক হয়ে যায়, তাহলে তার সব কাজ ঠিক হয়ে যায়। আর যখন অন্তরে সমস্যা তৈরি হয়, তখন আমল, আখলাক, অভ্যাস সবই নষ্ট হয়ে যায়। এজন্য এর হিফাযতে অবহেলা না করা উচিত।

সূত্র: সহিহ বুখারী, সহিহ মুসলিম, সুনানে তিরমিযী, সুনানে ইবনে মাজা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ