রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ভাইকে বাঁচাতে গিয়ে ভাতিজার হাতে চাচা খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : গোপালগঞ্জে নিজের ভাইকে ভাতিজার মারের হাত থেকে বাঁচাতে গিয়ে খুন হয়েছেন চাচা। সোমবার সকাল ৬টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর আন্ধারকোটা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত ব্যক্তির নাম দাউদ ফকির (৬০)। তাকে কুপিয়ে হত্যাকারী ভাতিজার নাম আমির ফকির (২৬)।

নিহত দাউদ ফকির গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর আন্ধারকোটা গ্রামের মৃত সুলতান ফকিরের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

গোপালগঞ্জ সদর থানার প‌রিদর্শক (অপারেশন) মো. মোক্তার হোসেন জানান, আমির ফকির তুচ্ছ বিষয় নিয়ে তার বাবাকে মারধর করতে থাকেন। এ সময় তার চিৎকারে দাউদ ফকির ঠেকাতে গেলে ভাতিজা আমির ফকির তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করেন। পরে দাউদকে পরিবারের সদস্যরা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি জানান, আমির ফকির মানসিকভাবে ভারসাম্যহীন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. ফজলুল করিম জানান, দাউদ ফকিরকে হাসপাতালে আনার আগেই মারা যান।

কুরআন সংশোধনের দাবির প্রতিবাদে তুরস্কে ফ্রেঞ্চ শিক্ষা কার্যক্রম স্থগিত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশী নিহত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ