রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মার্কিন দূতাবাস স্থানান্তরের দিনে জেরুসালেমে আজান নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইহুদিবাদী ইসরায়েলি পুলিশ নাকবা দিবস ও জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের দিনে শহরের সব মসজিদে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইসরায়েলি পুলিশ ১৪ মে তেল আবিব থেকে জেরুসালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের দিনে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানায় ইসরায়েলের বার্তা সংস্থা হিব্রু নেটওয়ার্ক।

জানা যায়, তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের দিনে ৮০০ জন মেহমানের কানে যেনো আজানের ধ্বনি না পৌঁছায় সেজন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মার্কিন দূতাবাস স্থানান্তরের দিনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য পুলিশ বেষ্টনি নির্মাণ করা হবে। এছাড়াও হেলিকপ্টার দ্বারা নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি।

আরো পড়ুন- কুমিল্লায় শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষ, ওসিসহ আহত ১৫

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ