শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

`দুঃখিত, ফেনী সড়কে আরো ২০-২৫ দিন ধৈর্য ধরতে হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ‘ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীদের দুভোগ পোহাতে হচ্ছে। ফেনীর রেলওয়ে ওভারপাসের কারণে দীর্ঘ যানজটে ভুগতে হচ্ছে সাধারণ যাত্রী ও মালবাহী পরিবহনসংস্থাগুলোর।’

‘এজন্য আমি দুঃখিত। কিছুই করার নেই।  সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট আমাকে জানিয়েছে, আরো ২০-২৫ দিন লাগবে পুরো সমস্যা সমাধান হতে। তার আগে সবাইকে একটু ধৈর্য ধরতে হবে।’

রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।

কাদের বলেন, বিকল্প ব্যবস্থার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করছি। এখন বর্ষাকাল, অন্য সময় হলে হয়তো ম্যানেজ করা যেত। কোনো উপায় নেই। যাত্রী-মালামাল পরিবহনে সময় নষ্ট হচ্ছে। বিষয়টি আমরা জানি। একটু অপেক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, আমরা রাস্তা করেছি ফোর লেন কিন্তু তিনটি ব্রিজ দুই লেনের আছে। সেটা হচ্ছে মেঘনা, কাঁচপুর ও গোমতি। এ তিনটি সেতুতে জাপান বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে।

‘এ সেতু তিনটি নির্মাণ সময়ের ৬ মাস আগে আগামী ডিসেম্বরে শেষ হবে। ফলে এ তিনটি সেতুর নির্মাণ খরচ সাড়ে সাতশ কোটি টাকা হ্রাস পাবে। কাজেই এ কয়টা মাস এ রুটে যারা চলাচল করেন, তাদের ধৈর্য্য ধরতে হবে।’

উল্লেখ্য, দেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে ফতেহপুর রেলক্রসিংয়ে নির্মাণাধীন রেলওয়ে ওভারপাসের কারণে প্রায় প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন যানজট ১০০ কিলোমিটারও ছাড়িয়ে গেছে।

ফলে প্রতিদিন রাজধানী ঢাকা ও চট্টগ্রামমুখী শত শত যাত্রীবাহী বাস, মালবাহী কাভার্ডভ্যান, লরি ও ট্রাক ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে থাকছে।

ঢাকা সেনানিবাসে ২৭ টি প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পাকিস্তান ছেড়ে পালাতে পারলেন না মার্কিন কূটনীতিক


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ