মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফের মিয়ানমারে সেনা-বিদ্রোহী সংঘর্ষ; নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের সেনাবাহিনী ও স্থানীয় সূত্র জানিয়েছে, শনিবার মিয়ানমারের উত্তরাঞ্চলের সান রাজ্যে  দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে।

এ ব্যাপারে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সময়ের সংঘাতগুলোর মধ্যে শনিবারের সংঘর্ষ সবচেয়ে ভয়াবহ ছিল।

জানা যায়, শনিবার সংঘর্ষ হয়েছে মিয়ানমারে সেনাবাহিনী ও বিদ্রোহী গ্রুপ টাং ন্যাশনাল আর্মি (টিএনএ)-র মধ্যে। এই গ্রুপটি দেশটির উত্তরাঞ্চলে আরও স্বায়ত্তশাসনের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে।

এদিকে অধিকার রক্ষাকারী সংস্থাগুলো বলছে, মিয়ানমারে উত্তরাঞ্চলের সান রাজ্যটি চীন সীমান্তসংলগ্ন। চলতি বছরের জানুয়ারি থেকে এই অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংঘর্ষ বেড়ে গেছে। আর ঠিক এই সময়ে আন্তর্জাতিক মহল দেশটির পশ্চিমাঞ্চলের রোহিঙ্গা ইস্যুতে দৃষ্টি নিবদ্ধ রেখেছে। এই সুযোগে মিয়ানমারের সেনাবাহিনী সেখানে অভিযান জোরদার করেছে বলে অভিযোগ করেছেন তারা।

সূত্র: এএফপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ