শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি

‘শিক্ষকরা তাদের নৈতিকতা ও মূল্যবোধ হারিয়ে ফেলছেন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণ সমাজ ও পরিবারে নৈতিকতা এবং মূল্যবোধের অবক্ষয়।

এজন্য পাঠদানে নৈতিকতা ও মূল্যবোধ শিক্ষার প্রতি জোর দিতে বলেছেন বিশেষজ্ঞরা।

বুধবার বিকেলে রাজধানীর এলজিআরডি ভবনে গণসাক্ষরতা অভিযানের উদ্যোগে করা এক গবেষণা প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেছেন তারা।

প্রতিবেদন উপস্থাপন করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং ‘এডুকেশন ওয়াচ-২০১৭’ এর প্রধান গবেষক মনজুর আহমেদ।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, শ্রেণিকক্ষে শিক্ষকরা নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেন না। শিক্ষক হিসেবে যে অবদান রাখার কথা সেটা দিন দিন হারিয়ে যাচ্ছে।

গবেষণায় উঠে এসেছে, ১০ লাখ মানুষ শিক্ষকতা পেশায় নিয়োজিত রয়েছেন। আগামী এক দশকে এই সংখ্যা দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা শ্রেণিকক্ষ ও এর বাইরে অসংখ্য শিশু-কিশোরের জীবনকে স্পর্শ করে। তাদের দেখেই বর্তমান শিশুরা এ পেশায় আসার অনুপ্রেরণা পাবেন কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র উঠে এসেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, শুধু সুবিধা বাড়ালেই মানুষের মূল্যবোধ বাড়বে না। মানুষের ভেতর থেকে তা জাগ্রত করতে হবে।

উদাহরণ হিসেবে তিনি বলেন, আগের দিনের শিক্ষকদের দেখলে আমরা এখনো শ্রদ্ধা করি। কিন্তু এখনকার শিক্ষকরা তাদের নৈতিকতা ও মূল্যবোধ হারিয়ে ফেলছেন। তাই তাদের মানুষ সেভাবে সম্মান করেন না।

তিনি বলেন, শিক্ষকরা এখন ক্লাসে না পড়িয়ে শিশুদের কোচিংয়ে পড়তে বাধ্য করে। এতে তারা ফায়দা লুটিয়ে নেন। এসব কারণে শিক্ষকদের মূল্যবোধের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় সমাজ তাদের আর মূল্য দেয় না।

এমপিও পাচ্ছেন দারুল ইহসান থেকে পাস করা ‘বেসরকারি শিক্ষকরা’

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ