শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে বিভিন্ন বিশ্ববিদ্যালয়-মাদরাসার ভূমিকা যথেষ্ট গুরুত্ব পায়নি: নাহিদ ইসলাম সরকারের কাজে কোনো গাফিলতি হলে কঠোর ব্যবস্থা নিচ্ছেন প্রধানমন্ত্রী : রিজভী ‘পাকিস্তান-সৌদি-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি মুসলিম উম্মাহর ঐক্যের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি’ খেলাফত মজলিসে যোগ দিলেন বেশ কিছু আলেম-উলামা ও দ্বীনদার বুদ্ধিজীবী হিজাব পরায় খাদ্য উৎসবে হয়রানির শিকার মুসলিম নারী! সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে পানিতে ডুবে মাদরাসা ছাত্রের মৃত্যু ‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব

বায়তুল মোকাররম পরিচ্ছন্ন কার্যক্রমে অংশ নিলেন মেয়র সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন রমজান মাস উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে পরিচ্ছন্ন ও ধৌতকরণ কাজে অংশগ্রহণ করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

গতকাল বুধবার জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে ডিএসসিসির আয়োজনে এবং ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনে মেয়র ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এসময় ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম মো. আফজাল, করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী, ফরিদউদ্দিন আহমেদ রতন, হুমায়ুন কবীর, ডিএসসিসি’র সচিব খান মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, মুসল্লিরাসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ একাজে অংশ গ্রহণ করেন।

মেয়র সাঈদ খোকন বলেন, ঈদের কেনাকাটার জন্য প্রত্যন্ত অঞ্চলসহ সারাদেশ থেকে ব্যবসায়ীসহ বিভিন্ন ধরনের মানুষ রাজধনীতে আসায় যানজটের ক্ষেত্রে একটা বড় চাপের সৃষ্টি হয়।

রমজান মাসে রোজাদাররা যেন বাড়িতে ফিরে প্রিয়জনদের সঙ্গে একত্রে ইফতার করতে পারে সেজন্য নগরীর যানজট সহনীয় পর্যায়ে রাখতে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম গ্রহণ এবং ফুটপাতগুলো পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত রাখার লক্ষ্যে নিয়মিত মোবাইল কোর্ট চালু রাখা হবে।

এ সময় তিনি স্বেচ্ছাসেবী, এলাকাবাসী, কাউন্সিলরসহ সবাইকে নিজ নিজ এলাকার মসজিদসমূহ পরিচ্ছন্নকরণে এগিয়ে আসা এবং কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মকাণ্ডে শরীক হওয়ার আহ্বান জানান।

দুর্নীতির দায়ে নাজিবকে কাঠগড়ায় তুলবেন মাহাথির
আজ ফ্লোরিডার আকাশ থেকে উড়বে বাংলাদেশের প্রথম স্যাটেলাইট উপগ্রহ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ