রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পরমাণু অস্ত্র বিষয়ে ইরানকে ছাড় নয় : সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গতকাল বুধবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া সাক্ষাৎকারে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, যদি ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু অস্ত্র তৈরি করে তাহলে তার দেশও পরমাণু অস্ত্র বানাবে।পরমাণু বিষয়ে ইরানকে কোন ছাড় দেবে না সৌদি আরব।

২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকা বের হয়ে যাওয়ার পর যদি ইরান পরমাণু অস্ত্র কর্মসূচি শুরু করে তাহলে সৌদি আরব নিজে পরমাণু বোমা বানাবে কিনা -এমন এক প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, “ইরান যদি পরমাণু অস্ত্রের সক্ষমতা অর্জন করে তাহলে আমরা যা কিছু পারি তার সবই করব।”

দীর্ঘদিন থেকে সৌদি আরব বলে আসছে, ইরান পরমাণু অস্ত্র তৈরি করলে তারাও একই পদক্ষেপ নেবে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর সেকথা নতুন করে বলল রিয়াদ।

এছাড়া, ইয়েমেনে ইরান সমর্থিত  হুথি আন্দোলনকে সমর্থন করা নিয়ে ইরান ও সৌদি আরবের মধ্যে দিন দিন উত্তেজনা বাড়ছে। হুথি যোদ্ধারা প্রায় নিয়মিত সৌদি আরবের ভেতরে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে সরবরাহ করা বলে আদেল আল-জুবায়ের দাবি করেন। যদিও ইরান সবসময় বলে আসছে, তেহরান কোনো ক্ষেপণাস্ত্র দেয় নি হুথি যোদ্ধাদেরকে।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ